ভোররাতে প্যাসেঞ্জার ট্রেনের ইঞ্জিনে ভয়াবহ আগুন! ভস্মীভূত তিনটি বগি
পাটনা: ভোররাতে প্যাসেঞ্জার ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনায় বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পেলেন যাত্রীরা। সোমবার ভোররাতে বিহারের সহর্সা জেলার সিমরি বখতিয়ারপুর স্টেশনে এই মর্মান্তিক…
পাটনা: ভোররাতে প্যাসেঞ্জার ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনায় বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পেলেন যাত্রীরা। সোমবার ভোররাতে বিহারের সহর্সা জেলার সিমরি বখতিয়ারপুর স্টেশনে এই মর্মান্তিক দুর্ঘটনার হাত থেকে বড়সড় প্রাণহানি এড়ানো গেছে। চলন্ত নয়, স্টেশনে দাঁড়িয়ে থাকা অবস্থাতেই ট্রেনের ইঞ্জিনে আগুন ধরে যায় এবং মুহূর্তে তা ছড়িয়ে পড়ে পিছনের বগিগুলিতে। এই আগুনে ট্রেনের তিনটি বগি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে।
রেল সূত্রে খবর, সোমবার ভোর ৩টা ২৫ মিনিট নাগাদ সমস্তিপুর-সহর্সা প্যাসেঞ্জার ট্রেনটি সিমরি বখতিয়ারপুর স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে ঢুকে দাঁড়িয়েছিল। সেই সময় ট্রেনের বেশিরভাগ যাত্রীই গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন। ট্রেন দাঁড়ানোর পরেই হঠাৎ ইঞ্জিনের দিক থেকে ধোঁয়া বের হতে দেখা যায় এবং মুহূর্তের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে।
আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পিছনের কয়েকটি বগিতে। তবে বড় বিপদের আগেই ট্রেনের কর্মীরা তৎপর হয়ে যাত্রীদের দ্রুত ট্রেন থেকে নিরাপদ বাইরে বের করে আনতে সক্ষম হন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও দমকল বাহিনী। দীর্ঘ আড়াই ঘণ্টার প্রচেষ্টায় ভোর সাড়ে পাঁচটা নাগাদ আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।
ক্ষতিগ্রস্ত রেল পরিষেবা ও তদন্ত
এই অগ্নিকাণ্ডের জেরে তীব্র চাঞ্চল্য ছড়ায় গোটা স্টেশনে। বেশ কিছু ট্রেন সাময়িকভাবে বাতিল ও দেরিতে চলাচল করে। সহর্ষ-পাটনা কোশী এক্সপ্রেস, মণিহারি-জয়নগর জানকী এক্সপ্রেস, সহর্সা-সমস্তিপুর প্যাসেঞ্জার এবং সহর্ষ-দেওঘর শ্রাবণী স্পেশাল ট্রেনগুলির চলাচল ব্যাহত হয়। তবে সকাল ছ’টার পর পরিস্থিতি স্বাভাবিক হয়।
প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে ট্রেনের ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি (টেকনিক্যাল ফল্ট) ছিল কি না, তা খতিয়ে দেখছে রেল ও পুলিশ প্রশাসন।
বাড়ি সংক্রান্ত নথি তলব! আজই পুরসভার দফতরে যেতে পারেন অভিষেকের বাবা
জোরকদমে দল গঠন! ইমামির বিদায়ের পর ইস্টবেঙ্গলের ভরসা জুপিটার,