Rajanya Haldar: থানায় বসিয়ে এক ঘণ্টা জিজ্ঞাসাবাদ রাজন্যাকে, লিঙ্কও চাইল পুলিশ - Bengali News | Rajanya Halder questioned by Sonarpur police on Tuesday at police station - 24 Ghanta Bangla News
Home

Rajanya Haldar: থানায় বসিয়ে এক ঘণ্টা জিজ্ঞাসাবাদ রাজন্যাকে, লিঙ্কও চাইল পুলিশ – Bengali News | Rajanya Halder questioned by Sonarpur police on Tuesday at police station

Spread the love

সোনারপুর: প্রায় এক ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হল তৃণমূল ছাত্র পরিষদের সাসপেন্ডেড নেত্রী রাজন্যা হালদারকে। রাজন্যা নিজেই ইমেল মারফত সোনারপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছিলেন। সেই অভিযোগের ভিত্তিতেই পুলিশ তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য লিগাল নোটিস পাঠায়। নির্ধারিত সময় অনুযায়ী তিনি সোনারপুর থানায় হাজির হন। থানার এক মহিলা অফিসার তাঁকে জিজ্ঞাসাবাদ করেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাজন্যার অভিযোগের ভিত্তিতে তাঁকে একাধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন করা হয় এদিন। বিশেষ করে, তাঁর অভিযোগপত্রে উল্লিখিত ছবিগুলির উৎস কী, কীভাবে তিনি সেই ছবি পেয়েছিলেন, তা জানার চেষ্টা করে পুলিশ। এমনকী তাঁকে নির্দিষ্ট ইউআরএল (URL) লিঙ্কও দিতে বলা হয়। পুলিশের দাবি, এই তথ্য তদন্তের জন্য অত্যন্ত জরুরি।

যদিও জিজ্ঞাসাবাদ পর্ব শেষ হওয়ার পর রাজন্যা থানার বাইরে সংবাদমাধ্যমের সামনে মুখ খুলতে চাননি। তিনি সংক্ষেপে জানান, “এখন কিছু বলতে চাই না। পরে সব বলব।”

সম্প্রতি দল থেকে সাসপেন্ড হওয়া রাজন্যা ছাত্রনেতাদের একাংশের বিরুদ্ধেই অভিযোগ তোলেন। নেত্রীর অভিযোগ, তাঁর নগ্ন ছবি ছড়িয়ে দেওয়া হয়েছে একাধিক ছাত্রনেতার ফোনে। অভিযোগ ঘিরে তৃণমূল ছাত্র পরিষদে অস্বস্তি তৈরি হয়েছে বলে রাজনৈতিক মহলের ধারণা।

পুলিশ এই মুহূর্তে রাজন্যার দেওয়া তথ্য যাচাই করছে। প্রয়োজনে তাঁকে ফের জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলেও সূত্রের খবর। তদন্তের দৃষ্টিকোণ থেকে বিষয়টি গুরুত্বপূর্ণ বলে মনে করছে সোনারপুর থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *