Calorie Burn: প্রতিদিন কত ক্যালোরি বার্ন করলে দ্রুত ওজন কমানো যায়? জানালেন বিশেষজ্ঞ – Bengali News | Expert says how many calories should you burn per day to lose weight quickly
সেলিব্রিটি ফিটনেস ট্রেনার বিনোদ চান্না। অনন্ত অম্বানি থেকে নীতা অম্বানি, তাঁদের ওজন কমানোর নেপথ্যেও ছিলেন এই ব্যক্তি। এবার সেই বিনোদ চান্না জানালেন প্রতিদিন কত ক্যালোরি বার্ন করলে কার্যকর ভাবে ওজন কমানো সম্ভব। নিজের ইনস্টাগ্রামে একটি পোস্ট করে জানিয়েছেন বিনোদ চান্না।
প্রতিদিন কত ক্যালোরি বার্ন করা উচিত? বিনোদ জানান, সেটা সবার ক্ষেত্রে এক নয়। বয়স, শারীরিক গঠন, জীবনধারা এবং ফিটনেস অনুসারে তা নির্ধারিত হয়। আপ্ি কতটা ওজন ঝড়াতে চাইতে, কতটা ওজন কমাতে চাইছেন, কতদিনে কতটা ফিট হতে চাইছেন তার উপর নির্ভর করে। যেমন – ফ্যাট লস, মাসল গেইন বা কেবল ফিট থাকার চাহিদার উপরে নির্ভর করে।
বিনোদ জানান, ফ্যাট লসের জন্য যতটা ক্যালোরি খাচ্ছেন, তার চেয়ে বেশি বার্ন করতে হবে। মাসল গেইনের করার জন্য খানিকটা বেশি খেতে হবে, তবে স্মার্ট ট্রেনিংও জরুরি। ওজন ধরে রাখার জন্য খাওয়ার ও বার্নের ক্যালোরি সমান রাখতে হবে।
লক্ষ্য অনুসারে প্রতিদিন কত ক্যালোরি বার্ন করবেন, তা নির্ভর করে। ধরুন, যদি আপনার লক্ষ্য হয় এক মাসে ৫ কেজি ওজন কমানো, তাহলে হাই-ইনটেনসিটি ওয়ার্কআউট প্রয়োজন।
ক্যালোরি বার্নের দিকে নজর দেওয়ার আগে সঠিক ফর্ম, রেঞ্জ অফ মোশন ও টেকনিক শেখাটাও জরুরি। তাঁর মতে, পা ও পিঠের মতো বড় মাংসপেশির অংশগুলিকে লক্ষ্য করে ব্যয়াম করলে কম সময়ে বেশি ক্যালোরি বার্ন করা যায়। সর্বাধিক ফ্যাট বার্ন করতে চাইলে সপ্তাহে অন্তত দু’দিন পায়ের ব্যায়াম করা প্রয়োজন।
বিনোদ এও জানান, সাধারণত আমাদের শরীরের ফ্যাট বার্ন শুরু হয় ওয়ার্ক আউট শুরুর এক ঘণ্টা পর থেকে। তাই ওয়ার্কআউটের সময় এক ঘণ্টার বেশি রাখুন। বডিওয়েট ট্রেনিং দিয়ে ব্যয়াম শুরু করা ভাল। বিশেষ করে পা ও পিঠকে টার্গেট করে। তারপরে অ্যাবডোমিনাল ওয়ার্কআউট এবং শেষে কার্ডিও, এই অর্ডারে ব্যয়াম করলে ভাল। লো-কার্বোহাইড্রেট ডায়েট, পর্যাপ্ত বিশ্রাম নিলে দ্রুত ঝড়বে ওজন। মনে রাখবেন ওজন ঝড়ানোর জন্য কিন্তু পর্যাপ্ত বিশ্রাম নেওয়াটাও গুরুত্বপূর্ণ।