পকেট মানির জন্য কী করেছিলেন একতা কপুর? সলমনের সামনেই সত্যি খোলসা - Bengali News | Ekta kapoor revealed this fact front of salman khan - 24 Ghanta Bangla News
Home

পকেট মানির জন্য কী করেছিলেন একতা কপুর? সলমনের সামনেই সত্যি খোলসা – Bengali News | Ekta kapoor revealed this fact front of salman khan

Spread the love

ভারতীয় টেলিভিশনের ধারা বদলে দিয়েছিলেন একতা কাপুর। সৃজনশীলের দিক থেকে টেলিভিশনের অভিনেতাদের স্টার তকমা এনে দিয়েছিলেন প্রযোজক পরিচালক একতা কপুর। সম্প্রতি সুপারস্টার সলমন খানের একটি জাতীয় স্তরের শোয়ে এসে নিজের জীবনের এক অজানা কাহিনি শোনালেন একতা। সলমন খান একতাকে জিজ্ঞেস করছিলেন, তাঁর জীবনের প্রথম কাজ কী ছিল? উত্তরে একতা জানান, একটি বিজ্ঞাপনী সংস্থায় কাজ করেছিলেন কিছুদিন। তারপর প্রযোজনা সংস্থা শুরু করেন।

তবে এর মাঝেও একতা একটি কাজ করেছেন। সেটা কী কাজ ছিল? উত্তরে একতা বলেছিলেন, “আমার সেই সময় পকেট মানির প্রয়োজন হয়, আমি মা-বাবাকে আমার পকেটানি একটু বাড়িয়ে দাও”। তবে কথা শোনামাত্র বাবা জানিয়ে দেন, পকেট মানি বাড়ানো যাবে না। এরপরই একতা একটি চ্যানেলে অডিশন দিয়ে কিছুদিনের জন্য সেই চ্যনেলের একটি শ্যো অ্যাঙ্কারিং করে নিজের পকেট মানি উপার্জন করেন। এই কথা শুনে সলমন খান আপ্লুত হয় জানিয়েছেন, “এটা শিক্ষনীয় বিষয় পকেট মানি বাড়াতে চাননি বাবা অভিনেতা জিতেন্দ্র। আর তার জন্যই আজ একতা এতটা এগিয়ে এসেছে
আজ শুধু পকেট নয়, নিজের বহু বাড়ি গাড়ি রয়েছে একতার।”

প্রসঙ্গত, একতা কপুর টেলিভিশনের বহু ধারাবাহিকের প্রযোজনা করেছেন। একই সাথে তিনি বেশ কয়েকটি চলচ্চিত্র-ও প্রযোজনা করেছেন। তাঁর প্রযোজিত কয়েকটি উল্লেখযোগ্য ধারাবাহিকের মধ্যে উল্লেখযোগ্য ‘হাম পাঁচ’, ‘কিউকি সাস ভি কাভি বহু থি’, ‘কাহানি ঘর ঘরকি’, ‘কাসওটি জিন্দেগী কে’, ‘পবিত্র রিশতা’, ‘বাড়ে আচ্ছে লাগতে হে’ এবং ‘যোধা আকবর’।

একই সঙ্গে একতা ‘নাগিন’, ‘ইয়ে হে মহাব্বাতে’, ‘কুমকুম ভাগ্যা’, ‘কবচ’ এবং ‘কসম তেরে পেয়ার কি’-এর মতো সিরিয়াল প্রযোজনা করেছেন। এর সঙ্গে বলিউডের খবর তিনি তাঁর একটি ফ্যাশন সিরিজ চালু করছেন।

সিনেমার ক্ষেত্রেও বেশ নাম করেছেন প্রযোজক একতা কপুর। ‘কিউ কি… মে ঝুট নেহি বোলতা’ চলচ্চিত্রে মাধ্যমে বলিউডে চলচ্চিত্র প্রযোজনা করা শুরু করেন। এরই প্রেক্ষিতে ২০০৩-০৪ সালে তিনি কুছ তো হে এবং কৃষ্ণ কটেজ প্রযোজনা করেন। তিনি কেয়া কুল হে হাম সিরিজের ৩টি চলচ্চিত্র-ই প্রযোজনা করেছেন, যেখানে তাঁর ভাই তুষার কাপুর অভিনয় করেছে। এছাড়াও তিনি ২০১৭ সালে তাঁর ভিডিও প্ল্যাটফর্ম “আল্ট বালাজী”র জন্য সমলৈঙ্গিক প্রেমের ওয়েব সিরিজ “রোমিল এন্ড জুগল” এর প্রযোজনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *