Malda: ভরা সালিশি সভাতেই বাবা-মাকে ধারাল অস্ত্রের কোপ! নেপথ্যের কারণ ভয়ঙ্কর - Bengali News | Malda A man and woman stabbed, allegation against son in Malda - 24 Ghanta Bangla News
Home

Malda: ভরা সালিশি সভাতেই বাবা-মাকে ধারাল অস্ত্রের কোপ! নেপথ্যের কারণ ভয়ঙ্কর – Bengali News | Malda A man and woman stabbed, allegation against son in Malda

Spread the love

আহত মহিলা হাসপাতালে চিকিৎসাধীনImage Credit source: TV9 Bangla

মালদহ: সালিশি সভায় উপস্থিত না হওয়ায় বয়স্ক বাবা ও সৎ মা-কে বেধড়ক মারধর করে ধারাল অস্ত্রের কোপ। অভিযোগ প্রথম পক্ষের চার ছেলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মালদহের হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের ভবানীপুর গ্রামে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জখম অবস্থায় হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন দম্পতি রেজাউল ইসলাম (৫৯) ও সাহানারা বিবি(৪৫)। মারধর করার অভিযোগ উঠেছে প্রথম পক্ষের ছেলে রুকসেদ আলি, বেলাল আলি, মোবারক হোসেন ও সাহানসা আলির বিরুদ্ধে। দু’পক্ষই থানায় নিখিত অভিযোগ দায়ের করেছেন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রেজাউল ইসলামের দুই স্ত্রী। প্রথম পক্ষের চার ছেলে ও দ্বিতীয় পক্ষের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। দ্বিতীয় স্ত্রী ও ছেলে- মেয়েকে নিয়ে নতুন বাস্তুভিটায় ঘর করে থাকেন রেজাউল। প্রথম স্ত্রী ও চার ছেলে পুরাতন বাস্তুভিটায় থাকছে। অভিযোগ, রেজাউল প্রথম পক্ষের স্ত্রী ও ছেলেদের দেখেন না। বাথরুম ও‌ টয়লেট ব্যবহার করতে দেন না। এমনকি জমি চাষবাস পর্যন্ত করতে দেন না। এই নিয়ে বাবা ও ছেলেদের মধ্যে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল। রাতে স্বামীর বিরুদ্ধে গ্রামে সালিশি ডাকেন প্রথম পক্ষের স্ত্রী ও‌ ছেলেরা। সালিশি সভায় উপস্থিত হওয়ায় ডাকতে পাঠানো হয়। আসতে অস্বীকার করলে বাড়িতে ঢুকে বাবাকে বেধড়ক মারধর করেন ছেলেরা।

ধারাল অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে গুরুতর জখম করে দেন। স্বামীকে বাঁচাতে দ্বিতীয় পক্ষের স্ত্রী ও তার এক ছেলে বাঁচাতে গেলে তাদেরকেও বেধড়ক মারধর করে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি তাঁদেরকে উদ্ধার করে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *