Air India Flight 171: তবে কি এবার বসিয়ে দেওয়া হবে এয়ার ইন্ডিয়ার সমস্ত ড্রিমলাইনার বিমান? – Bengali News | All Boeing Dreamliner 787 8 of Air India Will Be Grounded?
আমেদাবাদের বিমান দুর্ঘটনার পর বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার বিমান নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। আর এর পরই কেন্দ্রীয় সরকারের একটি সূত্র বলছে, এই ড্রিমলাইনার বিমানের সম্পূর্ণ ফ্লিটটাকে বসিয়ে দেওয়া হতে পারে। সূত্র আরও বলছে যে এই বিমানগুলোর সেফটি রিভিউ করা হতে পারে, আর সেই কারণেই বসিয়ে দেওয়া হতে পারে এই বিমানগুলোকে।
উল্লেখ্য, আমেদাবাদে দুর্ঘটনার কবলে পড়া ড্রিমলাইনার বিমানটিতে ২৪২ জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে ১ জনই মাত্র বেঁচে ফিরেছেন। বিমান রানওয়ে ছাড়ার পরই পাইলট ‘মে ডে’ কল করেছিলেন।