Gautam Gambhir: শুভমনদের হেড কোচ গৌতম গম্ভীর ইংল্যান্ড থেকে হঠাৎই দেশে ফিরলেন - Bengali News | Gambhir flies back home from England due to family emergency - 24 Ghanta Bangla News
Home

Gautam Gambhir: শুভমনদের হেড কোচ গৌতম গম্ভীর ইংল্যান্ড থেকে হঠাৎই দেশে ফিরলেন – Bengali News | Gambhir flies back home from England due to family emergency

Spread the love

ইংল্যান্ডের মাটিতে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত। ২০ জুন শুরু হচ্ছে সিরিজ। প্রথম টেস্ট লিডসে। ভারত এ দল ইংল্যান্ডে বহু আগেই পৌঁছে গিয়েছিল। ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে দুটো ম্যাচও খেলেছে। টেস্ট স্কোয়াডের অনেকেই ছিলেন। আজ থেকে নিজেদের মধ্যে একটি প্রস্তুতি ম্যাচ খেলছে ভারতীয় দল। প্রথম টেস্টের কম্বিনেশন কী হতে পারে, তার আভাস হয়তো পাওয়া যাবে এই ম্যাচ থেকেই। তার মধ্যেই অবশ্য ভারতীয় শিবিরে সাময়িক আশঙ্কা। হঠাৎই ইংল্যান্ড থেকে দেশে ফিরলেন হেড কোচ গৌতম গম্ভীর।

ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোর খবর অনুযায়ী, বুধবারই নয়াদিল্লির উদ্দেশে রওনা হয়েছিলেন গৌতম গম্ভীর। স্বাভাবিক ভাবেই ভারতের ইন্ট্রা স্কোয়াড (ভারত সিনিয়র টিম বনাম ভারত এ) ম্যাচে থাকছেন না হেড কোচ। তাঁর অনুপস্থিতিতে দায়িত্ব সামলাবেন বোলিং কোচ মর্নি মরকেল, সহকারী কোচ সিতাংশু কোটাক ও রায়ান টেন দুশখাতে। ভারত এ দলের দায়িত্বে ঋষিকেশ কানিতকর। গৌতম গম্ভীর পরিবারে কোনও সমস্যার কারণেই দেশে ফিরেছেন বলে খবর।

এরকম একটা গুরুত্বপূর্ণ সময়ে গম্ভীরের অনুপস্থিতি ভারতীয় টিম ম্যানেজমেন্টের জন্য চাপের পরিস্থিতি। টেস্টে ভারতের ব্যাটিং কম্বিনেশন কী হবে, তা নিয়ে অনেক জল্পনা রয়েছে। গৌতম গম্ভীর থাকলে এই ম্যাচ দেখে সিদ্ধান্ত নিতে আরও সুবিধা হত। যা কিছুটা হলেও জটিল হল। ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের এই সিরিজ দিয়েই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতের নতুন সাইকেল শুরু হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *