Kolkata Police Video:হাতের তালুতে রোল করা পুরনো একটা ৫০ টাকার নোট! হাওড়া ব্রিজে গাড়ি থামাতেই পুলিশকর্তার ভাগ্য গেল ঘুরে! – Bengali News | Kolkata police video Video of police collecting money on Howrah Bridge goes viral
টাকা নেওয়ার মুহূর্তের ছবি!Image Credit source: Facebook
এর আগে একাধিকবার ট্রাফিক পুলিশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ উঠেছে। অভিযোগ তুলেছেন গাড়িচালকরা। প্রশাসনিক বৈঠকে একাধিকবার খোদ মুখ্যমন্ত্রী পুলিশের বিরুদ্ধে এই অভিযোগে উষ্মা প্রকাশ করেছেন। একাধিক পুলিশকর্মীর বিরুদ্ধে পদক্ষেপও করা হয়েছে। অভিযোগের শিরোনামে থেকেছেন সিভিক ভলান্টিয়রাও। কিন্তু এবার যে ভিডিয়ো সামনে এসেছে, তাতে দেখা যাচ্ছে, সাদা পোশাকের পুলিশ কর্তারাই হাত পেতে পঞ্চাশ টাকার নোট নিচ্ছেন।
ভিডিয়োতে যাঁদের দেখা যাচ্ছে, তাঁরা হলেন, নর্থ পোর্ট থানার ASI অরূপ কর্মকার ও কনস্টেবল রাজীব চট্টোপাধ্যায়। ইতিমধ্যেই তাঁদের সাসপেন্ড করেছে কলকাতা পুলিশ। এবার এই দু’জনের বিরুদ্ধে বিভাগীয় অনুসন্ধান শুরু করল লালবাজার।
