PM Modi: কাশ্মীরে মোদীর ‘অপারেশন উন্নয়ন’, চেনাব ব্রিজ উদ্বোধনে ট্র্যাকে ফিরল উপত্যকা – Bengali News | PM Narendra Modi Inaugurates Chenab Bridge, First Visit After Pahalgam Terror Attack & Operation Sindoor
চেনাব ব্রিজে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।Image Credit source: ANI
শ্রীনগর: সন্ত্রাসবাদের ক্ষতে মলম লাগিয়ে উন্নয়নের পথে উপত্যকা। আজ, ৬ জুন জম্মু-কাশ্মীরে দেশের অন্যতম সাফল্যের নজিরের উদ্বোধন হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে। উদ্বোধন করলেন চেনাব রেল ব্রিজের। এটি বিশ্বের উচ্চতম রেলওয়ে ব্রিজ। পহেলগাঁও জঙ্গি হামলার পর প্রথমবার জম্মু-কাশ্মীরে গেলেন প্রধানমন্ত্রী মোদী।
দীর্ঘ প্রতীক্ষা ছিল এই চেনাব ব্রিজ নিয়ে। দীর্ঘ তিন দশক ধরে এই রেল ব্রিজের কাজ হচ্ছিল। ২৭২ কিলোমিটার দীর্ঘ এই রেল ব্রিজ জুড়েছে উধমপুর, শ্রীনগর, বারামুল্লাকে। এই চেনাব ব্রিজের উচ্চতা আইফেল টাওয়ারের থেকেও বেশি। এটি ভারতের প্রথম রেল ব্রিজ, যা সম্পূর্ণরূপে কেবল দ্বারা যুক্ত।
চেনাব ব্রিজের উদ্বোধনের পাশাপাশি প্রধানমন্ত্রী মোদী বারামুল্লা-কাটরা রুটের দুটি বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধনও করবেন। আগামী ৭ জুন থেকে এই বন্দে ভারতে যাত্রীরা চড়তে পারবেন। সপ্তাহে ৬ দিনই চলবে নতুন বন্দে ভারত।
প্রসঙ্গত, পহেলগাঁওয়ের বৈসরনে জঙ্গি হামলার পর এটাই প্রথম প্রধানমন্ত্রীর জম্মু-কাশ্মীর সফর। এই সফরে তিনি একদিকে যেমন উপত্যকায় উন্নয়নের বার্তা দিচ্ছেন, একইসঙ্গে সন্ত্রাসবাদে দিয়ে ভারতকে খণ্ড-বিখণ্ড করা বা দমিয়ে রাখা যাবে না, সেই বার্তাও দিচ্ছেন।
