Mahua Moitra: মহুয়ার ভোলবদল! সকালে 'Fake' বলে সন্ধ্যায় নিজেই শেয়ার করলেন পিনাকীর সঙ্গে ছবি - Bengali News | Mahua Moitra now revealed picture with pinaki misra herself, thanks everyone - 24 Ghanta Bangla News
Home

Mahua Moitra: মহুয়ার ভোলবদল! সকালে ‘Fake’ বলে সন্ধ্যায় নিজেই শেয়ার করলেন পিনাকীর সঙ্গে ছবি – Bengali News | Mahua Moitra now revealed picture with pinaki misra herself, thanks everyone

Spread the love

কলকাতা: বৃহস্পতিবার সকালেই সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশ হয় মহুয়া মৈত্রের ছবি। বিজেডি নেতা তথা প্রাক্তন সাংসদের হাত ধরে হাঁটছেন তৃণমূল সাংসদ। পরণে নববধূর সাজ। কিন্তু মহুয়াকে প্রশ্ন করতেই উত্তর দিয়েছিলেন, ওই ছবি ‘ফেক’ অর্থাৎ ভুয়ো। কিন্তু সন্ধ্যায় হঠাৎ ভোলবদল! সেলিব্রেশনের ছবি শেয়ার করলেন নিজেই।

প্রথম প্রকাশ হওয়া ছবিতে দেখা যায় মহুয়া পরণে শাড়ি, গায়ে হালকা গয়না। আর বিজেডি নেতার পরণে পঞ্জাবি আর জ্যাকেট। বৃহস্পতিবার সন্ধ্যায় সেই একই পোশাক পরে ছবি প্রকাশ করলেন মহুয়া।

ছবিতে দেখা যাচ্ছে, ফুলে সাজানো একটি কেক কেটে উদযাপন করছেন মহুয়া ও পিনাকী। ক্যাপশনে লিখেছেন, “এত শুভেচ্ছা আর ভালবাসা দেওয়ার জন্য ধন্যবাদ। আমরা কৃতজ্ঞ।”

সবিস্তারে আসছে…


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *