Assembly: রাজ্য বিধানসভার নামে ফেসবুক পেজ খুলল কে! শুরু তদন্ত – Bengali News | Allegation of opening a fake facebook page in the name of west bengal assembly
কলকাতা: অনুমতিবিহীন ফেসবুক পেজ খুলে বিধানসভার কাজকর্ম প্রকাশ করা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়! এমনই ঘটনা প্রকাশ্যে এল। পশ্চিমবঙ্গ বিধানসভার ফেসবুক পেজ নিয়ে উঠল অভিযোগ।
জানা গিয়েছে, বিধানসভার নামে অ্যাকাউন্ট তৈরি করা হয়েছে ফেসবুকে। সেখানে বিধানসভার একের পর কার্যবিবরণী প্রকাশ করা হচ্ছে। ফেসবুকে পোস্ট হওয়ায় তা দেখতেও পাচ্ছে সবাই, কিন্তু তাতে কারও কোনও অনুমোদন নেই। কোনও এক কর্মী এই পেজ খুলেছিলেন বসে সূত্রের খবর।
বিধানসভা সূত্রে জানা যাচ্ছে, অভিযোগ সামনে আসতেই শুরু হয়েছে বিভাগীয় তদন্ত। সাসপেন্ড করা হয়েছে বিধানসভার ওই কর্মীকে। জল গড়িয়েছে আদালত পর্যন্ত।
বর্তমানে অনেক সরকারি দফতরেরই নিজস্ব সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থাকে। বিধানসভার তেমন কোনও হ্যান্ডেল ছিল না। তবে কোনও এক ব্যক্তি হ্যান্ডেল খুলে নিজের মতো তথ্য শেয়ার করছিলেন বলে জানা গিয়েছে।