স্নান করতেন না অনিল কাপুর, হাটে ভাইয়ের হাঁড়ি ভাঙলেন বনি? - Bengali News | When Anil Kapoor did not bathe for so many days, elder brother Boney Kapoor exposed him - 24 Ghanta Bangla News
Home

স্নান করতেন না অনিল কাপুর, হাটে ভাইয়ের হাঁড়ি ভাঙলেন বনি? – Bengali News | When Anil Kapoor did not bathe for so many days, elder brother Boney Kapoor exposed him

Spread the love

অনিল কাপুর, বরাবরই তিনি সুপুরুষ। স্মার্ট, টিপটপ, গ্ল্যামার। সেই নায়ক নাকি স্নান করতেন না? এ কোন সত্যি সামনে আনেন তাঁর পরিবারের সদস্য? তিনি আবার যে-সে নন, খোদ অনিল কাপুরের দাদা বনি কাপুর। তিনি ২০২৪ সালে দেওয়া এক সাক্ষাৎকারে এই রহস্য ভেদ করেন। ভাইয়ের বিষয় বেশ কিছু কথা শেয়ার করতে গিয়ে তিনি বলে বসেন একবার অনিল কাপুর বেশ কিছুদিনের জন্যে স্নান করা বন্ধ করে দিয়েছিলেন। কী ঘটেছিল তখন?

বনি কাপুরের কথায়, অনিল কাপুর বরাবরই চেয়েছিলেন অভিনেতা হতে। একবার স্কুলেই সেই সুযোগ চলে আসে। শশী কাপুরের ছোটবেলার চরিত্রে তাঁকে পাঠ করতে বলা হয়েছিল। তা নিয়ে ভীষণ উত্তেজিত ছিল অনিল কাপুর। যেদিন থিয়েটার ছিল, সেদিনের পর তিনি টানা তিনদিন স্নান করেননি। কারণ একটাই তাঁর মুখের মেকআপ উঠে যাবে। যা তিনি মেনে নিতে পারছিলেন না। কারণ তিনি চেয়েছিলেন তাঁকে সেই মেকআপ লুকে সকলে দেখুক, চিনুক, জানুক। সেই কারণেই টানা তিনদিন স্নান করছিলেন না অনিল কাপুর। মেকআপ উঠে যাওয়ার ভয়ে। অনিল কাপুর ১৯৮০ সালে তেলুগু ছবির মাধ্যমে সিনেদুনিয়ায় প্রথম পা রেখেছিলেন। ছবির নাম ছিল ‘ভামসা ভ্রিকশম’। এরপর ১৯৮৩ সালে ‘ওহ সাত দিন’ ছবি দিয়ে বলিউডে ডেবিউ করেন নায়ক। বর্তমানে তাঁর বয়স ৬৭। এই বয়সেও বর্তমান নায়কদের বলে বলে গোল দেন তিনি। তাঁর লুক, গ্ল্যামার থেকে ফিটনেস আজও সকলের নজর কাড়ে। বয়স তাঁর কাছে একটা সংখ্যা মাত্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *