SRH vs KKR Live Score, IPL 2025: মরসুমের শেষ ম্যাচে নামছে কেকেআর, সমস্ত আপডেট এই লিঙ্কে – Bengali News | SRH vs KKR Live Score today IPL 2025 match scorecard Sunrisers Hyderabad vs Kolkata Knight Riders Match 68 In Bengali
বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) গত ম্যাচটি বৃষ্টির কারণে ভেস্তে গিয়েছিল। সরকারি ভাবে প্লে-অফ থেকে বিদায় নিয়েছিল কেকেআর। আজ দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্সের প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। দু-দলই মরসুমের শেষ ম্যাচে নামছে। কারও কাছেই হারানোর কিছু নেই। বরং, মরসুমের শেষ ম্যাচটা জিতে অভিযানে ইতি টানাই লক্ষ্য। এই ম্যাচের আগে টেম্পোরারি পরিবর্ত হিসেবে মিস্ট্রি স্পিনার শিবম শুক্লাকে সই করিয়েছিল কেকেআর। তেমনই লভনীথ সিসোদিয়ারও আইপিএল অভিষেকের সম্ভাবনা প্রবল। সানরাইজার্স শিবিরে নজর থাকবে মহম্মদ সামিকে খেলানো হয় কি না। আইপিএলে (IPL) আজ সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad) বনাম কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) মরসুমের শেষ ম্যাচের যাবতীয় তথ্যের জন্য নজর রাখুন TV9 Bangla-র এই লাইভব্লগে।