কেরিয়ারের শুরুতেই এই প্রস্তাব ফেরান প্রসেনজিৎ, কারণ জানলে অবাক হবেন – Bengali News | When prosenjit chatterjee refused offer from bollywood
‘আমি ইন্ডাস্ট্রি’ এই সংলাপের পর থেকেই প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে সকলে এই নামেই ডেকে থাকেন। তিনি সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে যেভাবে পাল্টে দর্শকদের মনোরঞ্জন করে চলেছেন, তা এক কথায় প্রতিটা ক্ষেত্রেই প্রশংসিত। তবে এই স্টার কেন বলিউডের পর্দায় সেভাবে জায়গা করতে পারলেন না? না, জায়গা করতে পারলেন না– কথাটা বলা ভুল। তিনি নিজেই জানিয়েছিলেন ‘ম্যাঁনে পেয়ার কিয়া’ ছবির জন্য ডাক পেয়েছিলেন তিনি। তবে সেই ছবি কেনও করেননি তা নিয়ে খুব একটা মুখ খুলতে চাননি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।
প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনীত প্রথম ওয়েব সিরিজ় জুবিলি বলিপাড়ার অন্যতম চর্চিত সিরিজ। প্রথম ওটিটিতে হাতেখড়ি বুম্বাদার। তবে বাংলা নয়, হিন্দি এই সিরিজ়েই আত্মপ্রকাশ করেন তিনি। তারপর থেকে বলিউডে এখন তাঁর নিত্য উপস্থিতি বর্তমান। ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায় নানান খবর। ফলে বলিউড প্রসঙ্গে একাধিক প্রশ্নের মুখোমুখি হচ্ছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।
একবার ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’কে কী জানালেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়? কেন বলিউডে কেরিয়ার তৈরি হল না তাঁর? তিনি বলেন, “আমি শেষ কাজ করেছি ‘সাংঘাই’-তে। অনেক বছর পেরিয়ে গিয়েছে। তারপর আবার জুবলির হাত ধরে ফেরা মুম্বইয়ে।”
গত ১০ থেকে ১২ বছর ধরে মূল ধারার বাণিজ্যিক ছবি তিনি করছেন না। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অন্য এক সাক্ষাৎকারে আরও জানান, তিনি নতুন পরিচালকদের সঙ্গেই বেশি কাজ করছেন। তবে তিনি বাংলার অভিনেতা হতে চেয়েছিলেন বরাবর। বাংলায় যে সময় প্রসেনজিৎ চট্টোপাধ্য়ায় পা রেখেছিলেন, কখন ইন্ডাস্ট্রির বুকে একজন নায়কের প্রয়োজন ছিল। সেই সময় তিনি তাই বলিউডকে এগিয়ে রাখেননি। বরং তিনি টলিউডের হাল ধরতে চেয়েছিলেন। যদিও এই নিয়ে তিনি আলাদা করে কখনও গর্ব বোধ করে কথা বলতে পছন্দ করেন না। তাঁর কথায়, “এটা আমার কাজ। আমি সেটাই করে গিয়েছি মাত্র। দর্শকদের মনোরঞ্জনের চেষ্টা করেছি।”