‘অবসরপ্রাপ্ত কর্মচারী ও শিক্ষদের পেনশন ও গ্রাচুইটি ছাড়তে বারণ করেছে রাজ্য’ - 24 Ghanta Bangla News
Home

‘অবসরপ্রাপ্ত কর্মচারী ও শিক্ষদের পেনশন ও গ্রাচুইটি ছাড়তে বারণ করেছে রাজ্য’

Spread the love

অবসরপ্রাপ্ত কর্মী ও শিক্ষকদের পেনশন ও গ্রাচুইটির টাকা দেওয়া বন্ধ করতে ট্রাজারিগুলোকে নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। এমনই দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রবিবার নন্দীগ্রামে প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠানে অংশগ্রহণের পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা বলেন শুভেন্দুবাবু।

এদিন শুভেন্দু অধিকারী দাবি করেন, ‘শনিবার রাজ্যের অর্থসচিব প্রভাস মিশ্র রাজ্যের সমস্ত ট্রেজারিতে একটা নির্দেশিকা পাঠিয়েছেন। যাতে সমস্ত রকম বকেয়া বিল পরিশোধ বন্ধ রাখতে বলেছেন তিনি। ট্রেজারির হাতে আগে ৫০ লক্ষ টাকা পর্যন্ত অর্থ খরচের অধিকার ছিল। সেটা কমিয়ে ১০ লক্ষ টাকা করা হয়েছে। এমনকী অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মচারী ও শিক্ষকদের পেনশন ও গ্রাচুইটির টাকা ছাড়া যাবে না। সেজন্য ফিনান্সে পাঠাতে হবে। এই সরকারের লালবাতি জ্বলে গেছে।’

তিনি বলেন, ‘২৬ হাজার চাকরি বাতিল। আগামী দিনে ৩২ হাজার প্রাথমিকের চাকরি। ওবিসি জট ও ডিএ দেওয়ার প্রাথমিক রায়। মমতা বন্দ্যোপাধ্যায় এই চারটি অস্ত্রে মমতা বন্দ্যোপাধ্যায় পঙ্কিল পাঁকে আটকে গিয়েছেন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *