Kitchen Tips: বর্ষাকালে রান্নাঘরের ডাল-মশলার কৌটোয় পোকা ঢুকবে না, এই পদ্ধতি অবলম্বন করুন – Bengali News | Kitchen spices storage tips at monsoon
বর্ষাকালে অনেক জায়গায় জল জমে থাকে। অনেক পুরানো বাড়িতে দেওয়াল দিয়েও নোনা-জল ঝরে। এই অবস্থায় অনেক সময় মশলা, চিনি, আটা, ডাল-সহ রান্নাঘরে থাকা মশলার কৌটোয় পোকামাকড়ও দেখা দেয়, যা দূর করা সহজ নয়। তবে কিছু টিপস মেনে চললেই এই সব সমস্যা থেকে রেহাই পেতে পারেন।
নুন ব্যবহার করুন
বর্ষাকালে অনেক সময় ময়দাতে পোকামাকড় লেগে যায়। যার ফলে অনেক সময় ময়দা ফেলে দিতে হয়। এই সমস্যা থেকে বাঁচতে আপনি নুন ব্যবহার করতে পারেন। আপনি ময়দা রাখার পাত্রে প্রথমে ময়দা এবং তারপর অল্প নুন ফেলে দিন। যেমন, ১০ কেজি ময়দায় ৪-৫ চামচ নুন ফেলে দিন। এতে ময়দার স্বাদ বদলাবে না, কিন্তু পোকামাকড়ও হবে না।
তেজপাতা রাখুন
বৃষ্টিতে চাল, ডাল এবং ছোলায় ছোট-ছোট পোকা দেখা দেয়। তাই ডাল, ছোলার কৌটোয় কয়েকটি তেজপাতা ফেলে রাখুন। তেজপাতার গন্ধ পোকামাকড় দূরে রাখতে সাহায্য করে।
দারুচিনি
রান্নাঘরে থাকা জিনিসগুলিকে পোকামাকড় থেকে দূরে রাখতে খুব কার্যকরী দারুচিনি। তাই ডাল, ছোলা বা মশলার কৌটোয় এক থেকে দুই টুকরো দারুচিনি ফেলে রাখুন। পোকা ধরবে না।
নিম গাছের পাতা
খাদ্যদ্রব্য থেকে পোকামাকড় দূরে রাখার জন্য একটি ভাল বিকল্প হতে পারে নিম পাতা। আপনি যদি রান্নাঘরে উপস্থিত খাবারের ডাল এবং চালের কৌটোয় কয়েকটি নিম পাতা রেখে দেন, তাহলে এই জিনিসগুলি পোকামাকড় থেকে দূর করবে।