Jalpaiguri: ৫৪ লক্ষ টাকার কালভার্ট টিকল না ২৪ ঘণ্টাও, দায় এড়িয়ে ঠিকাদার বলছেন ‘কংক্রিট টেস্ট করা হোক’ - Bengali News | Culvert built at a cost of Rs 54 lakh collapsed within 24 hours of construction, creating tension in the administrative circles of Jalpaiguri - 24 Ghanta Bangla News
Home

Jalpaiguri: ৫৪ লক্ষ টাকার কালভার্ট টিকল না ২৪ ঘণ্টাও, দায় এড়িয়ে ঠিকাদার বলছেন ‘কংক্রিট টেস্ট করা হোক’ – Bengali News | Culvert built at a cost of Rs 54 lakh collapsed within 24 hours of construction, creating tension in the administrative circles of Jalpaiguri

Spread the love

রাজগঞ্জ: ৫৪ লক্ষ টাকার কালভার্ট টিকল না ২৪ ঘণ্টাও। তৈরির একদিনের মধ্যেই মিশে গেল মাটিতে। তাতেই ক্ষোভে ফুঁসছে গোটা গ্রাম। উত্তেজনার আবহে ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আশ্বাস গ্রাম পঞ্চায়েত প্রধানের। ঘটনা কেন্দ্র করে চাপানউতোর তৈরি হয়েছে এলাকার রাজনৈতিক মহলেও। 

জলপাইগুড়ির রাজগঞ্জ ব্লকের কালিনগর থেকে বন্ধু নগর যাওয়ার পথে মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের হারিয়ার বাড়ি এলাকায় রয়েছে এই কালভার্ট। কিন্তু, বছর খানেক আগে পুরনো সেই কালভার্ট ভেঙে পড়ে। তাতেই চরম অসুবিধায় পড়েন আশপাশের এলাকার বহু মানুষ। শেষ পর্যন্ত মানুষের কথা চিন্তা করে জলপাইগুড়ি জেলাপরিষদের WSRDA এর পক্ষ থেকে ৫৪ লক্ষ টাকা বরাদ্দ করা হয় নতুন কালভার্টের জন্য। তারপর থেকে চলছিল কাজ। কিন্তু, কাজ শেষ হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে কালভার্ট ভেঙে মাটিতে মিশে যায়। 

গ্রামবাসীদের অভিযোগ, অত্যন্ত নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি হয়েছে এই কালভার্ট। ক্ষোভে ফুঁসছেন গ্রামেরই মুস্তাফা আলী,আক্রাম হোসেনরা। বলছেন, নিম্নমানের সামগ্রী দিয়ে কালভার্ট তৈরি করা হয়েছে। যার ফলে গতকাল রাতে ঢালাই করা কালভার্ট আজ ভেঙে গেল। ঠিকাদারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন তাঁরা। ঘটনার খবর পেয়ে ছুটে আসে মাঝিয়ালী অঞ্চলের প্রধান সুমিত দত্ত। ঘটনাস্থল ঘুরে দেখে তিনি বলেন, “কালভার্ট ভেঙে যাওয়ার ফলে গত এক বছর ধরে গ্রামবাসীদের অনেক অসুবিধা হয়েছে। আমরা অনেক চেষ্টা করে এই কাজ এনেছি। অত্যন্ত নিম্নমানের কাজ হচ্ছে। আমি আজকেই আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখত জানাব।” তবে ঠিকাদার সন্দীপ ভৌমিক তাঁদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করছেন। তিনি বলছেন, “গতকাল ভারী বৃষ্টি হওয়ার ফলেই একদিকে ধসে পড়ে। শিডিউল মেনেই কাজ হয়েছে। চাইলে প্রশাসন কংক্রিট টেস্ট করে দেখতে পারে।” তবে মাঠে নেমেছে বিজেপিও। বিজেপির জেলা সম্পাদক নিতাই মণ্ডল বলেন, “কাজের ৬০ শতাংশ যদি কাট মানি দিতে হয় তবে ফল যা হওয়ার তাই হয়েছে। কেন্দ্রীয় সরকার বিভিন্ন প্রকল্পে টাকা দিচ্ছে। আর তৃণমূল লুঠ করে যাচ্ছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *