Murshidabad: লাইনের ধার থেকে যুগলের দেহ উদ্ধার, মৃত্যু ঘিরে রহস্য | Bodies of Young Man and Woman Found Near Railway Track in Murshidabad, Investigation Underway - 24 Ghanta Bangla News
Home

Murshidabad: লাইনের ধার থেকে যুগলের দেহ উদ্ধার, মৃত্যু ঘিরে রহস্য | Bodies of Young Man and Woman Found Near Railway Track in Murshidabad, Investigation Underway

Spread the love

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় রেল পুলিশ এবং রঘুনাথগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী। এরপর পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালে পাঠায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এখনও পর্যন্ত মৃত যুবক ও যুবতীর কোনও পরিচয় জানা যায়নি। তবে তাঁদের পরিচয় শনাক্ত করার জন্য আশপাশের এলাকায় খোঁজখবর চালানো হচ্ছে। এই মৃত্যু নিছক কোনও দুর্ঘটনা নাকি এর পেছনে অন্য কোনও রহস্য রয়েছে, তা নিয়ে তীব্র ধোঁয়াশা তৈরি হয়েছে।

তদন্তকারী আধিকারিকরা ঘটনাস্থল থেকে বিভিন্ন তথ্য ও প্রমাণ সংগ্রহ করেছেন। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। বর্তমানে ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *