2026 - Page 4472 of 4744 - 24 Ghanta Bangla News
Home

R G Kar: ‘মিডিয়া বাইটের জন্য উনি ফিট’, আখতার আলি আত্মসমর্পণের পরই কী বলল সিবিআই? – Bengali News | R g kar ‘He is fit for media byte’, what did the CBI say after Akhtar Ali surrendered?

কলকাতা: আরজি কর আর্থিক দুর্নীতি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির পর আলিপুর বিশেষ সিবিআই আদালতে আত্মসমর্পণ আখতার আলির। যদিও এখনও তাঁর অসুস্থতা নিয়ে সন্দেহ প্রকাশ সিবিআইয়ের। মঙ্গলবার বিশেষ আদালতে জামিনের আবেদন খারিজ করার আবেদন জানিয়ে সিবিআই আইনজীবী সওয়াল করেন, “মিডিয়া বাইটের জন্য উনি ফিট। জেল হেফাজতে পাঠানো হোক।” আখতারের আইনজীবী তখন সওয়াল করেন, “১৬ ডিসেম্বর প্রথম […]

Home

Ranji Trophy: সুদীপের পর শাহবাজ, দুজনের যুগলবন্দীতে সেমিতে বাংলা! – Bengali News | Sudip Gharami & Shahbaz Ahmed helped Bengal to reach the Semi Final of Ranji Trophy

কলকাতা: একদিকে, মাত্র ১ রানের জন্য সুদীপ ঘরামীর রঞ্জির নকআউটে ৩০০ রান না করতে পারার হতাশা, অন্যদিকে শাহবাজের দুরন্ত ঘূর্ণির ফাঁদে অন্ধ্র-বধ। আক্ষেপ-উৎসবে রঞ্জি সেমিফাইনালে বাংলা। ১৯৮৯ সালের পর একবারও রঞ্জি ট্রফির স্বাদ পায়নি বাংলা দল। বেশ কয়েকবার ফাইনালে উঠলেও ফিরতে হয়েছে খালি হাতে। শেষ চারে বাংলার প্রতিপক্ষ জম্মু-কাশ্মীর। প্রথম বার রঞ্জির শেষ চারে তারা। […]

Home

জ্যোতিষীর নির্দেশে টানা একবছর ব্রা-প্যান্টি পরবেন না রাখি সাওয়ান্ত! – Bengali News | Rakhi sawant not wear under garments for this reason

এক সময় তিনি ছিলেন বলিউডের মির্চি গার্ল। সিনেমার আইটেম গানে মানেই, সেখানে রাখি সাওয়ান্তের নাচ থাকবেই। তবে কেরিয়ারের শুরুতে টুকটাক অভিনয়ের সুযোগ পেলেও, রাখি ধীরে ধীরে বলিউড থেকে হারিয়ে যান। বরং বিগ বসে এন্ট্রি নিয়ে একের পর এক বিতর্কে ঢুকে পড়েন রাখি। এরপর তো একের পর এক বিয়ে, ডিভোর্স নিয়ে রোজই খবরের শিরোনামে উঠে আসতেন […]

Home

Madhyamik Exam: AI দিয়ে পরীক্ষা দিতে গিয়ে দেওয়া হল না মাধ্যমিক, কতজন পড়ুয়ার খাতা বাতিল করল পর্ষদ? – Bengali News | Board president claims that 38 39 candidates have had their exams cancelled in the state so far for taking exams with mobile phones

বাঁকুড়া: অফিসের কাজ হোক বা পড়াশোনা, সর্বত্রই এখন কৃত্রিম বুদ্ধিমত্তার দাপট। কিন্তু এই এআই ব্যবহার করতেই গিয়ে বাতিল হল মাধ্যমিকের একাধিক পড়ুয়ার পরীক্ষা। এআই টুল ব্যবহার করার উদ্দেশ্যে মোবাইল নিয়ে পরীক্ষা দিতে গিয়ে এখনও পর্যন্ত রাজ্যে ৩৮ থেকে ৩৯ জন পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল হয়েছে বলে জানালেন পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। পাশাপাশি অঙ্কের পরীক্ষার […]

Home

Mamata Banerjee: অগস্ট নয়, এপ্রিল থেকেই মিলবে যুব সাথীর ১৫০০ টাকা – Bengali News | West Bengal government will give Rs 1500 to unemployed youth from April in Yuva Sathi scheme

কলকাতা: বাংলায় নতুন সরকার গঠনের পর নয়। এপ্রিল থেকেই মিলবে যুব সাথী প্রকল্পের সুবিধা। মঙ্গলবার নবান্নে সাংবাদিক বৈঠকে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি জানিয়ে দেন, ১ এপ্রিল থেকেই যুব সাথী প্রকল্পে বেকার যুবক-যুবতীদের মাসে দেড় হাজার টাকা দেওয়া হবে। যে প্রকল্পটি ১৫ অগস্ট শুরু হওয়ার কথা ছিল। সেটাই এগিয়ে আনার কথা এদিন […]

Home

Kolkata: শহরে গা-ঝাড়া দিয়ে ঘুরে দাঁড়াবে তৃণমূল? ভোটের আগে কী বলছে অঙ্ক? – Bengali News | Will TMC gain vote percentage in cities in assembly election?

বিধানসভা নির্বাচনে শহরে ভোট শতাংশ বাড়বে তৃণমূলের?Image Credit: PTI কলকাতা: ৩৪ বছর রাজ্যে ক্ষমতায় ছিল বামেরা। কিন্তু, শহরের তুলনায় গ্রামে তাদের ভোট শতাংশ বেশি থাকত। বাম জমানার পর তৃণমূল কংগ্রেস ২০১১ সাল থেকে রাজ্যে ক্ষমতায় রয়েছে। বামেদের মতোই শহর ও শহরতলিতে তাদের ভোট শতাংশ নিয়ে চিন্তায় রাজ্যের বর্তমান শাসকদলও। শহর ও শহরতলিতে গেরুয়া শিবিরের ভোট […]

Home

Siliguri: বাড়িতে মাধ্যমিকের তোড়জোড় চলছে, প্রেমের ঠেলায় ওই ছাত্রেরই যে অবস্থা দেখলেন, নিশ্চুপ পড়শিরা… – Bengali News | Siliguri: A student’s body recovered in Siliguri

শিলিগুড়ি: এর পরের বারই মাধ্যমিক পরীক্ষা দেবে। বাড়িতে মাধ্যমিকের তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। বাড়িতে থেকে পড়াশোনার প্রতি মন দিতে বলা হয়েছিল। কিন্তু ছেলে মন দিয়ে বসেছিল অন্য কাউকে। যাকে মন দিয়েছিল, তাকেই আবার মন দিয়েছে অন্য কেউ। তাই নিয়েই ঝামেলা! কিন্তু সেই অশান্তির পরিণাম যে এতটা কঠিন হতে পারে, তা ঘুণাক্ষরেও আঁচ করতে পারেননি কেউ। […]

Home

Murder Case: মেয়ের টিউশন ফি-র ৩০ টাকা নিয়ে ঝামেলা, স্ত্রীকে মেরে থানায় ধরা দিল স্বামী – Bengali News | Huge dispute between husband and wife over just 30 rupees, husband kills wife and surrenders to police station

অভিযুক্তের কঠোর শাস্তির দাবি এলাকার লোকজনের Image Credit: TV 9 Bangla হাড়োয়া: মাত্র ৩০ টাকার জন্য স্বামী-স্ত্রীর মধ্যে ব্যাপক ঝামেলা। ঝামেলার জল গড়ায় গ্রামের সালিশি সভা পর্যন্ত। সেখানে তা মিটেও যায়। তারপরেও এ ঘটনাকে কেন্দ্র করে যে এত বড় কাণ্ড ঘটে যাবে তা ভাবতেই পারছেন না প্রতিবেশীরা। গলা টিপে স্ত্রীকে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে। শেষে […]

Home

T20 World Cup: আমাকে বুড়ো বলো না… বিশ্বকাপে জোকার, রোনাল্ডোর দাদাদের ভিড় – Bengali News | T20 World Cup Becomes a Playground for Cricket’s Old Guard

Image Credit: Tom Shaw/Getty Images, Alex Davidson-ICC/ICC via Getty Images, Yasser Bakhsh/Getty Images ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর কত বয়স জানেন? ৫ ফেব্রুয়ারি ৪১এ পা দিলেন সিআর সেভেন। এখনও গোল করেন, দলকে জেতান, ট্রফির স্বপ্ন দেখান। বয়স তাঁর কাছে স্রেফ সংখ্যা। বয়সকে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া লোকজন খেলার দুনিয়ায় কম নেই। এই তো ক’দিন আগে ইউএস ওপেনের ফাইনাল […]

Home

Medinipur: টাকা দেওয়ার নামই নেই! ৪০০ কোটি টাকা বাকি থাকার অভিযোগ পূর্ত দফতরের বিরুদ্ধে – Bengali News | 400 crore due from PHE department in Medinipur

মেদিনীপুর: জনস্বাস্থ্য কারিগরি দফতরের বিভিন্ন প্রকল্পে দীর্ঘদিন ধরে বাকি রয়েছে টাকা। টাকার অঙ্ক নেহাত কম নয়। কয়েক’শ কোটি টাকা বাকি রয়েছে বলে অভিযোগ। সেই টাকার দাবিতেই এবার আন্দোলনে বসলেন ঠিকাদাররা। আজ মঙ্গলবার এবং আগামিকাল অর্থাৎ বুধবার- দু’দিন ধরেই এই আন্দোলন চলবে বলে জানিয়েছেন সারা বাংলা পিএইচই কন্ট্রাক্টরস অ্যাসোসিয়েশনের পশ্চিম মেদিনীপুর জেলা শাখার নেতৃত্ব। অ্যাসোসিয়েশনের উদ্যোগেই […]