এসআইআর-র হিয়ারিংয়ে হয়রানির অভিযোগ তুলে প্রথম থেকেই সরব তৃণমূল কংগ্রেস। বৈধ ভোটারদের অকারণে শুনানিকেন্দ্রে ডাকা হচ্ছে বলে অভিযোগ উঠছে। বিশিষ্ট ব্যক্তিদেরও শুনানির জন্য ডাকা হচ্ছে। এবার সেই তালিকায় দেখা গেল ভারতীয় দলের ক্রিকেটার মহম্মদ শামিকে। সোমবারই ডাকা হয়েছিল তাঁকে। তবে খেলায় ব্যস্ত থাকায় উপস্থিত হতে পারেননি তিনি। পরে যাবেন বলে জানিয়েছেন। শুনানিতে হাজির হয়েছিলেন অভিনেত্রী […]