Explained: ‘বন্দি’ মাদুরো, ভেনেজুয়েলা চালাবেন ট্রাম্প! – Bengali News | World in Shock as Trump Claims Arrest of Venezuela President Nicolás Maduro, Sparking Global Outrage and Legal Questions
নয়াদিল্লি: কারওর চোখে তিনি ভেনেজুয়েলার ‘চে গুয়াভারা’, কারওর চোখে ‘স্বৈরতন্ত্রের’ প্রতীক। নিকোলাস মাদুরো, গত ৪৮ ঘণ্টায় নানা ভাবে এই নামের সঙ্গে গোটা বিশ্ববাসী পরিচিত হয়ে গিয়েছে। ট্রাম্পের ‘নেকনজরে’ থাকা নেতা। যিনি এককালে দেশ কাঁপিয়েছিলেন, এখন ট্রাম্পের ডেল্টা ফোর্সের কাঁপুনিতে ‘বন্দি’ হয়েছেন। তাও আবার কোথায়, নিউ ইয়র্কের বামমনস্ক মেয়র জোহরান মামদানির শহরের জেলে। কিন্তু এমন পরিণতি কী বৈধ? কোন ক্ষমতা বলে ট্রাম্প এই প্রেসিডেন্টকে কোট আনকোট অপহরণ করলেন? শুধু কি তেলের চাহিদা মেটাতেই এত বড় সিদ্ধান্ত? নাকি মেজাজের মতো ট্রাম্পের কাছে রাজনীতিটাই আসল রাজা।
ট্রাম্পের ‘দাদাগিরি’
শুক্রবার মধ্যরাতে আচমকাই কেঁপে উঠলে ভেনেজুয়েলার রাজধানী কারাকাস। পরপর সাতটি বিস্ফোরণ। যাঁরা রাস্তায় ছিলেন, তাঁরা প্রাণ বাঁচাতে দৌড় দিলেন,…