তারাপীঠ শুধু বাংলার অন্যতম জনপ্রিয় তীর্থস্থান নয়, তন্ত্রসাধনা ও আধ্যাত্মিকতার পীঠস্থানও বটে। কোটি কোটি মানুষের বিশ্বাস, বাংলার ঐতিহ্য, ধর্মের ইতিহাস ওতপ্রোত ভাবে জড়িয়ে রয়েছে বীরভূমের এই মন্দিরের সঙ্গে। দেবী এখানে মা তারা রূপে অধিষ্ঠিত। দশমহাবিদ্যার দ্বিতীয় রূপ তারা। এখানেই সিদ্ধিলাভ করেছিলেন স্বয়ং সাধক বামাক্ষ্যাপা। তারাপীঠ মহাশ্মশানে দ্বারকা নদীর তীরে শ্বেত শিমূল বৃক্ষের তলায় পঞ্চমুণ্ডির আসনে […]