‘সবটুকু উজাড় করে দিয়েছ...’, ‘রামায়ণ’ সেটে রণবীর-রাহার ছবি শেয়ার করে আবেগঘন আলিয়া - 24 Ghanta Bangla News
Home

‘সবটুকু উজাড় করে দিয়েছ…’, ‘রামায়ণ’ সেটে রণবীর-রাহার ছবি শেয়ার করে আবেগঘন আলিয়া

Spread the love

দীর্ঘ তিন বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে প্রেক্ষাগৃহের আলো দেখেছে মহাকাব্যিক চলচ্চিত্র ‘রামায়ণ: রাইজ অফ আ লেজেন্ড’। বৃহস্পতিবার ছবিটির বিশ্বব্যাপী মুক্তির পর থেকেই দর্শকদের উন্মাদনা তুঙ্গে পৌঁছেছে। আর ঠিক সেই মুহূর্তেই স্বামী রণবীর কাপুরের সঙ্গে কন্যা রাহার শুটিং ফ্লোরের অত্যন্ত মিষ্টি কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে আবেগঘন পোস্ট করলেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। ছবিতে রুপোলি পর্দার ‘শ্রী রাম’-এর সাজে থাকা রণবীরের কোলে দেখা গিয়েছে ছোট্ট রাহাকে, যা দেখে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন নেটিজ়েনরা।

ইনস্টাগ্রামে ছবিগুলো শেয়ার করে স্বামী রণবীর কাপুরের কঠোর পরিশ্রম ও বাবার দায়িত্ব পালনকে কুর্নিশ জানিয়ে আলিয়া লেখেন, ‘তুমি এই ছবিটার জন্য তোমার সবটুকু উজাড় করে দিয়েছ। তার পরেও নিজের সবটুকু ভালোবাসা রাহার জন্য বাঁচিয়ে রেখেছ। তোমার জন্য অত্যন্ত গর্ববোধ করছি রণবীর! সেইসঙ্গে এই অবিশ্বাস্য সিনেমাটিক অভিজ্ঞতার পিছনে যে সব মানুষ নিজেদের হৃদয় ঢেলে দিয়েছেন, তাঁদের প্রত্যেকের জন্য আমি গর্বিত। কিছু কিছু গল্প আমাদের জীবনের চেয়েও বড়, রামায়ণ ঠিক তেমনই।’

নীতেশ তিওয়ারি পরিচালিত এই বিশাল প্রজেক্টটি (প্রথম ও দ্বিতীয় খণ্ড মিলিয়ে) আনুমানিক ৪,০০০ কোটি টাকার বাজেটে নির্মিত হয়েছে। রামের ভূমিকায় রণবীর কাপুর ছাড়াও সীতার চরিত্রে সাই পল্লবী, লক্ষ্মণের চরিত্রে রবি দুবে এবং লঙ্কাপতি রাবণের চরিত্রে দক্ষিণী তারকা যশ অভিনয় করেছেন।

ছবিটির প্রথম পার্ট বক্স অফিসে ও সমালোচকদের কাছে ইতিমধ্যেই তুমুল প্রশংসা পাচ্ছে। ছবিটির প্রতিটি দৃশ্য অত্যন্ত যত্নের সঙ্গে বানানো হয়েছে। ভিজ্যুয়াল ইফেক্টসের বিচারে এটিকে অনায়াসে যে কোনও আন্তর্জাতিক বা হলিউড ব্লকব্লাস্টারের সঙ্গে তুলনা করাই যায়। কুবেরের লঙ্কা কী ভাবে রাবণ দখল করেছিল, রাবণের শিবভক্তি, কিংবা রামকে বনবাসে পাঠানোর পরে কৈকেয়ীর অনুশোচনা—ভারতীয় সংস্কৃতির মূল অনুভূতির সঙ্গে কোনও রকম বিকৃতি না ঘটিয়ে সততার সঙ্গে গল্প ফুটিয়ে তুলেছেন নির্মাতারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *