এই সময়: বাম-দুর্গ হিসেবে পরিচিত প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে বিনা বাধায় নিজেদের প্রথম আনুষ্ঠানিক কর্মসূচি পালন করল আরএসএস-এর ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের এ কে বসাক অডিটোরিয়ামে ‘বন্দে মাতরম’-এর সার্ধশতবর্ষ উদ্যাপন উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠান ঘিরে ক্যাম্পাসে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে। এবিভিপি-র দাবি, ক্যাম্পাসে জাতীয়তাবাদের উন্মেষ ঘটছে। অন্যদিকে এসএফআইয়ের অভিযোগ, জাতীয়তাবাদের আবেগকে […]