হেরেও AFC চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টারে ইস্টবেঙ্গল ২০২৬-২৭ মরশুমে এই লিগের তিনটি গ্রুপের মধ্যে সেরা দুই তৃতীয় স্থানাধিকারী দলের মধ্যে একটি হয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল ইস্টবেঙ্গল। নকআউটে পৌঁছনোর অঙ্কটা বেশ কঠিন ছিল ইস্টবেঙ্গলের সামনে। সেরা তৃতীয় স্থানাধিকারী দল হতে হলে তিন গোলের বেশি ব্যবধানে হার এড়াতে হতো। তাই ০-২ গোলে হারলেও ইতিহাস গড়ল মশাল গার্লসরা। […]