হেরেও ইতিহাস ইস্টবেঙ্গলের মেয়েদের, প্রথম ভারতীয় ক্লাব হিসেবে AWCL-এর শেষ আটে
হেরেও AFC চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টারে ইস্টবেঙ্গল
২০২৬-২৭ মরশুমে এই লিগের তিনটি গ্রুপের মধ্যে সেরা দুই তৃতীয় স্থানাধিকারী দলের মধ্যে একটি হয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল ইস্টবেঙ্গল। নকআউটে পৌঁছনোর অঙ্কটা বেশ কঠিন ছিল ইস্টবেঙ্গলের সামনে। সেরা তৃতীয় স্থানাধিকারী দল হতে হলে তিন গোলের বেশি ব্যবধানে হার এড়াতে হতো। তাই ০-২ গোলে হারলেও ইতিহাস গড়ল মশাল গার্লসরা।
ম্যাচের ছবি
শুরু থেকেই আক্রমণে ঝড় তোলে ৪.২৫ স্পোর্টস ক্লাব। দ্বিতীয় মিনিটে আসে প্রথম গোল। হান জিন-হংয়ের হেডে লিড নেয় তারা। উত্তর কোরিয়ার এই দলের আক্রমণ সামলাতে বেশ বেগ পেতে হয় ইস্টবেঙ্গলকে। প্রথমার্ধের বেশির ভাগ সময়ই রক্ষণ সামলাতে ব্যস্ত থাকতে হয় তাদের। গোলকিপার পানথোই চানু দু’টি গুরুত্বপূর্ণ সেভ করে ব্যবধান বাড়তে দেননি। তবে ৪৩ মিনিটে ফের ভাঙে ডেডলক। দূরপাল্লার জোরালো শটে স্কোরলাইন ২-০ করেন ওহ সোল-সং।