জঙ্গল পেরোতে গিয়ে চা বাগানের মধ্যে আটকে পড়ল ১৫টি হাতির একটি দল। রবিবার ভোরে ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির ক্রান্তি ব্লকের নেপুচাপুর চা বাগানের কাছে। বন দপ্তর সূত্রে খবর, হাতিগুলি আপালচাঁদ জঙ্গল ছেড়ে চেল নদী পেরিয়ে লাটাগুড়ির জঙ্গলের দিকে যাচ্ছিল। সেই সময়ে হাতি দেখতে মানুষের ভিড় বাড়তে থাকে এলাকায়। অভিযোগ, অনেকেই হাতি লক্ষ্য করে পাথর ছোড়ে। বাঁশি […]