এই বক্তব্যের রেশ টেনেই শমীক সভা চলাকালীন মঞ্চের পাশে দাঁড়িয়ে থাকা এক বিজেপি কর্মীকে দেখিয়ে বলেন, ‘এই যে শ্যামলদা এখানে দাঁড়িয়ে আছেন, পার্টির যখন ক্ষমতায় আসার কোনও সম্ভাবনাই তৈরি হয়নি, তখন থেকে উনি বিজেপি করছেন। নির্বাচনের পরে উনিও আক্রান্ত হয়েছেন।’ স্থানীয় বিজেপি নেতৃত্বের উদ্দেশে তাঁর বার্তা, ‘বিষয়টি দেখুন আপনারা। পার্টিকে কঠিন পদক্ষেপ করতে বাধ্য করবেন […]