November 2026 - Page 219 of 522 - 24 Ghanta Bangla News
Home

নতুন সপ্তাহে পদন্নোতির সম্ভাবনা কোন রাশির জাতকদের?

১৬ নভেম্বর-২২ নভেম্বর, ২০২৬। এই সপ্তাহে মেষ থেকে মীন, সব রাশির ভাগ্যে কী অপেক্ষা করছে? কোন রাশির জাতকদের সামনে উন্নতির সম্ভাবনা রয়েছে, আর কোন কোন রাশির ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন জ্যোতিষ সম্রাট দেবজ্যোতি মজুমদার? কর্মজীবন, ব্যবসা, অর্থ, স্বাস্থ্য, প্রেম, বিবাহ ও পারিবারিক জীবন—সব দিকের বিস্তারিত বিশ্লেষণ জানুন এই বিশেষ পর্বে।

Home

ছবি ও গলার স্বর নকল করে ভাব জমায় অভিযুক্ত?

যদিও ধৃতের বয়ানে একাধিক অসঙ্গতি আছে বলে তদন্তকারীরা মনে করছেন। তদন্তকারীদের দাবি, অনলাইন গেমিং প্ল্যাটফর্মে যখন প্রথমবার ওই যুবতীর সঙ্গে আলাপ হয় ধরমবীরের, তখন তিনি ভুয়ো ছবি ব্যবহার করেছিলেন তাঁর প্রোফাইলে। এমনকী, যুবতীর সঙ্গে কথা বলার সময়ে গলার স্বরও নকল করেছিলেন। পুলিশ জানিয়েছে, ধৃতের কাছ থেকে নিহত যুবতীর মোবাইল, সোনার হার, আংটি, রুপোর ব্রেসলেট, এটিএম […]

Home

মদ্যপান নিয়ে কড়া হুঁশিয়ারি মন্ত্রীর

রাস্তায় মদ্যপান করে হাঙ্গামা, গুন্ডামি কিংবা মহিলাদের সঙ্গে দুর্ব্যবহার করলে কোনও ভাবেই রেয়াত করা হবে না। প্রয়োজনে সংশ্লিষ্ট ব্যক্তিদের এলাকা ছাড়তে বাধ্য করা হবে। এমনই কড়া হুঁশিয়ারি দিলেন উত্তর হাওড়ার বিধায়ক তথা পুর ও নগরোন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী উমেশ রাই। একটি অনুষ্ঠানে তাঁর এই মন্তব্য নিয়ে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। সমাজমাধ্যমেও সেটি ভাইরাল হয়েছে। মন্ত্রীর […]

Home

গোলাপ গাছে ফুল ফুটছে না? দামি সার নয়, কাজে লাগান রান্নাঘরের এই উপকরণ

নিয়মিত ডাল ছাঁটাই করুন শুকনো ও দুর্বল ডাল কেটে ফেলুন। ঝরে যাওয়া ফুলের ঠিক নীচে সুস্থ পাতার গিঁটের কাছ থেকে ডাঁটি ছাঁটলে নতুন ডাল গজাতে সাহায্য করে। অক্টোবর মাসে প্রায় ৬০ শতাংশ পর্যন্ত ছাঁটাইয়ের পরামর্শ দেওয়া হয়েছে প্রতিবেদনে। তবে গাছের জাত ও অবস্থার কথা মাথায় রেখে ছাঁটাই করুন। মাটির যত্ন নিন প্রতি তিন মাস অন্তর […]

Home

NCPI: কলকাতা আর দিল্লির বাইরে কোথাও যেতে পারবেন না সুদীপ-কাকলিরা! এল নির্দেশ, কী হতে চলেছে? | Parliament Special Session to be called Soon, BJP & NCPI MPs asked not to Leave City, Says Source

নয়া দিল্লি: ঘোষণা এখনও হয়নি, তবে কার্যত সিলমোহর পড়ে গেল। সংসদে বিশেষ অধিবেশন বা স্পেশাল সেশন  (Parliament Special Session) হচ্ছেই। তৈরি থাকতে বলা হল বিজেপি তথা এনডিএ (NDA)-র সকল সাংসদদের। সূত্রের খবর, আগামী ২০ থেকে ৩০ নভেম্বরের মধ্যে যেকোনও দিন ডাকা হবে সংসদের বিশেষ অধিবেশন। এই অধিবেশনে ফের একবার মহিলা সংরক্ষণ বিল ও আসন পুনর্বিন্যাস […]

Home

কিশোরীদের যৌন হেনস্থা, ব্ল্যাকমেলের অভিযোগ, ব্রিটেনে ৩০ বছর কারাদণ্ডের নির্দেশ ভারতীয়কে

অভিযোগ, বিলাল কাজি অনলাইন ও গেমিং প্ল্যাটফর্মে নিজেকে ‘রিস’ নামে এক শ্বেতাঙ্গ টিনএজার হিসেবে দেখিয়ে ১০ থেকে ১৫ বছরের মেয়েদের সঙ্গে ভাব জমিয়ে তাদের আস্থা অর্জন করতেন। একটি শ্বেতাঙ্গ কিশোরের ছবিও তিনি এর জন্য ব্যবহার করতেন। তবে সেটি আসলে কার ছবি তা পুলিশ জানায়নি। ইউকে-র ক্রাউন প্রসিকিউশন সার্ভিসের স্পেশালিস্ট প্রসিকিউটর মার্টিন ম্যাকরবের কথায়, ‘কাজি অত্যন্ত […]

Home

কাবেরীর জল নিয়ে ‘হাতে’ই টানাটানি! তুঙ্গে শিবকুমার-মণিকম বিরোধ

কাবেরী নদীতে বাঁধ দিয়ে বিশুদ্ধ পানীয় জল ও জলবিদ্যুত্‍ উত্‍পাদনে আগ্রহী কর্নাটকের মুখ্যমন্ত্রী ডিকে শিবকুমারের সঙ্গে কংগ্রেস সাংসদ মণিকম টেগোরের বিরোধ তুঙ্গে উঠেছে৷ তামিলনাড়ুর সম্মতি ছাড়া মেকেডাটুতে বাঁধ তৈরি করতে পারবে না কর্নাটক সরকার— সাফ জানিয়ে দিয়েছেন তামিলনাড়ুর প্রদেশ কংগ্রেস সভাপতি ও সাংসদ মণিকম টেগোর৷ শনিবার এক্স হ্যান্ডলে তিনি লেখেন, ‘মাইসুরুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে […]

Home

প্রতিবেশী মহিলার ফোনে কেন গোলাপের স্টিকার? মালদায় দম্পতিকে বেধড়ক মারধর, বাড়ি ভাঙচুরের অভিযোগ

ঠিক কী ঘটেছিল? পুলিশে দায়ের করা অভিযোগে পঙ্কজ জানিয়েছেন, গত বৃহস্পতিবার দুপুর থেকে তাপসের স্ত্রী টুম্পা মণ্ডল তাঁর হোয়াটসঅ্যাপে পর পর তিন বার একই মেসেজ পাঠান– ‘হাই, কেমন আছেন, কী করছেন।’ ৩৫ বছর বয়সি পঙ্কজের বক্তব্য, প্রতিবেশী মহিলার সঙ্গে অপ্রয়োজনীয় কথা বাড়বে ভেবে তিনি সেই মেসেজের উত্তর দেননি। ঝামেলার সূত্রপাত শুক্রবার সন্ধ্যায়। বাড়ির উঠোনে বসে […]

Home

ছটপুজোর প্রস্তুতি ব্যারাকপুর শিল্পাঞ্চলে

দুর্গাপুজো আর কালীপুজোর রেশ কাটতে না কাটতেই ছট উৎসবের আনন্দে মেতে উঠেছে গোটা ব্যারাকপুর শিল্পাঞ্চল। আজ, রবিবার অস্তগামী এবং আগামীকাল, সোমবার উদীয়মান সূর্যকে অর্ঘ্য দিতে গঙ্গার ঘাটগুলিতে ভিড় করবেন পুণ্যার্থীরা। ছটে অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘাটগুলিকে বিশাল সংখ্যক পুলিশ মোতায়েন করছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট। গত শুক্রবার ভাটপাড়ার একটি অনুষ্ঠান মঞ্চ থেকে ছটের নিরাপত্তা সুনিশ্চিত করতে পুলিশ […]

Home

‘দেশবিরোধী সেলিম’! অর্জুন মন্তব্যে বিতর্ক

শুক্রবার তৃণমূল ও বিজেপিকে বিঁধতে গিয়ে কাস্টিস্ট, করাপ্ট, কমিউনাল ও ক্রিমিনাল, এই ‘ফোর সি’ তত্ত্বের কথা শুনিয়েছিলেন মহম্মদ সেলিম। তারই জবাবে এ দিন অর্জুন বলেন, ‘সেলিমের থেকে সবাই সাবধান থাকুন। উনি ভারতবর্ষের লোকই নন, আদ্যোপান্ত একজন দেশবিরোধী। ওঁকে শুধু বাংলা নয়, গোটা দেশ থেকে তাড়ানো দরকার।’ সেই সঙ্গে তাঁর সংযোজন, ‘সেলিমের মতো মানুষ কখনোই দেশের […]