স্মার্টফোন কেনার সময় ক্যামেরা, প্রসেসর এবং ব্যাটারির পাশাপাশি ডিসপ্লের দিকেও বিশেষ নজর দেন ক্রেতারা। বর্তমানে বাজারে LCD, OLED এবং AMOLED, এই তিন ধরনের ডিসপ্লের নাম সবচেয়ে বেশি শোনা যায়। বিশেষ করে মিড-রেঞ্জ থেকে শুরু করে প্রিমিয়াম স্মার্টফোনের স্পেসিফিকেশন তালিকায় AMOLED বা OLED ডিসপ্লের উল্লেখ থাকে। অন্যদিকে, তুলনামূলক সস্তার ফোনগুলিতে এখনও LCD ডিসপ্লের ব্যবহার দেখা যায়। […]