Eyewitness: 'বাঁচাও... বাঁচাও...', বন্ধ গাড়ির ভিতর থেকে ভেসে আসছিল বাচ্চাদের আর্তনাদ! প্রত্যক্ষদর্শীদের বয়ানে গায়ে কাঁটা দেবে | Kaziranga Road Accident: Eyewitnesses Recount Horror After Bus Truck Collision Kills 26 on NH 715 - 24 Ghanta Bangla News
Home

Eyewitness: ‘বাঁচাও… বাঁচাও…’, বন্ধ গাড়ির ভিতর থেকে ভেসে আসছিল বাচ্চাদের আর্তনাদ! প্রত্যক্ষদর্শীদের বয়ানে গায়ে কাঁটা দেবে | Kaziranga Road Accident: Eyewitnesses Recount Horror After Bus Truck Collision Kills 26 on NH 715

Spread the love

অসম: ওঁদের চোখের সামনে ঘটেছে সবটা। এক লহমায় প্রাণ গিয়েছে কমপত্রে ২৬ জনের। রক্তাক্ত ক্ষতবিক্ষত আরও অনেকে। এক বন্ধুকে নিয়ে বাইকে চেপে ফেরার সময়েই ভয়ঙ্কর দুর্ঘটনার সাক্ষী থেকেছেন ওঁরা। কীভাবে দুর্ঘটনা? কী দেখেছিলেন?  কাজিরাঙার কাছে ৭১৫ নম্বর জাতীয় সড়কের ধারে বাস ও লরির মুখোমুখি ধাক্কায় যে ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে, তার প্রত্যক্ষদর্শীর বয়ানে উঠে এল মর্মান্তিক তথ্য।

প্রত্যক্ষদর্শী এক বন্ধুর সঙ্গে বাইকে চেপে মিনিবাসটির প্রায় ৩০ মিটার পিছনে ওই রাস্তা ধরেই যাচ্ছিলেন। তিনি জানান, একটি গ্রাম পার হওয়ার পর মিনিবাসটি দাঁড়ায়। এক মহিলা ও শিশু বাসে চাপেন। বাসটি ফের চলতে শুরু করে। খানিক বাদেই বিকট একটি শব্দ কানে আসে আমিন ও তাঁর বন্ধুর। ধোঁয়ায় ঢেকে যায় চারদিক। তাঁরা দু’জনেই বুঝতে পারেন মিনিবাসটির সঙ্গে অন্য কোনও গাড়ির সংঘর্ষ ঘটেছে। বাইক থেকে নেমে কাছে গিয়ে দেখেন, মিনিবাসটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়েছে উল্টো দিক থেকে আসা একটি লরি।

চতুর্দিকে ছড়িয়ে কাচের টুকরো। বাসের জানালার ভিতর থেকে বেরিয়ে রয়েছে রক্তাক্ত শরীর। দরজা ভিতর থেকে বন্ধ। তাই সে অর্থে প্রথমেই কাউকে সহজে বার করে আনা সম্ভব হচ্ছিল না। তাঁদের কথায় ভিতর থেকে ভেসে আসছিল কয়েকটি বাচ্চার আর্তনাদ। ‘বাঁচাও… বাঁচাও’ বলছিল ওরা। চেষ্টা করেও বাসের দরজা প্রথমে খুলতে পারেননি। বাসের জানালার কাচ ভেঙে ভিতর থেকে যাত্রীদের টেনে বাইরে নিয়ে আসতে চেষ্টা করেন।

প্রসঙ্গত, গত শুক্রবার অসমের কাজিরাঙা ন্যাশনাল পার্কের কাছে একটি ট্রাভেলারের সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষ হয়। প্রাথমিকভাবে জানা গিয়েছে, ট্রাভেলারটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের লেনে চলে এসেছিল। তখন উল্টোদিক থেকে আসা কন্টেনারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। তাতে মৃত্যু হয় কমপক্ষে ২৬ জনেরয আহত বহু। প্রশাসনের ২০ লক্ষ টাকার ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *