November 2026 - Page 19 of 548 - 24 Ghanta Bangla News
Home

হাওড়া থেকে ধৃত প্রতারক

মোটা লাভের লোভ দেখিয়ে এক বৃদ্ধের থেকে ৫১ লক্ষ টাকারও বেশি হাতিয়ে নিয়েছিল প্রতারকরা। তাঁর অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার সঙ্কল্প দুবে নামে এক জনকে হাওড়া থেকে গ্রেপ্তার করল বিধাননগর কমিশনারেটের পুলিশ। ফেব্রুয়ারিতে বিধাননগর সাইবার ক্রাইম থানায় এইচ এ ব্লকের বাসিন্দা ৭৮ বছরের ওই বৃদ্ধ জানান, ক্রিপ্টো-সহ বিভিন্ন কারেন্সিতে বিনিয়োগ করার নামে ৫১ লক্ষ ৬৫ হাজার টাকা […]

Home

কলকাতা পুরভোট আটকে রাখার পক্ষে নয় শীর্ষ কোর্ট

১. কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্ট কী পর্যবেক্ষণ দিয়েছে? সুপ্রিম কোর্ট জানিয়েছে, আইনি জটিলতার কারণে অনির্দিষ্টকালের জন্য কলকাতা পুরসভার ভোট আটকে থাকুক, তা শীর্ষ আদালত চায় না। আদালত দ্রুত পুরভোট আয়োজনের পক্ষেই রয়েছে, তবে আসন পুনর্বিন্যাস সংক্রান্ত মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নির্বাচন স্থগিত রাখার প্রস্তাব দিয়েছে। ২. সুপ্রিম কোর্ট এই মামলাটির শুনানি কোথায় […]

Home

৯ বছর বয়সে কাসাবের গুলিতে জখম, ১৮ বছর পরেও লড়াই থামেনি দেবিকার

মুম্বই: ২০০৮ সালের ২৬ নভেম্বর। মুম্বইয়ের ছত্রপতি শিবাজি টার্মিনাস (CST) রেলস্টেশনে তখন নির্বিচারে গুলি (Mumbai Terror Attack) চালাচ্ছে পাকিস্তানি জঙ্গি আজমল কাসাব। সেই হামলায় গুলিবিদ্ধ হয়েছিল মাত্র ৯ বছরের এক শিশু, দেবিকা রোটাওয়ান। সাধারণ একটি রেলযাত্রা মুহূর্তে পরিণত হয়েছিল ভয়াবহ দুঃস্বপ্নে। কিন্তু মৃত্যুকে হারিয়ে ফিরে আসার পরেও দেবিকার লড়াই শেষ হয়নি। বরং সেই রাতের পর […]

Home

ভারতের নিরাপত্তার হোয়াটসঅ্যাপ গ্রুপে মেম্বার পাক গুপ্তচর

১. কেন সেনা, আধাসেনা ও অসামরিক প্রতিরক্ষা কর্মীদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অডিট শুরু হয়েছে? পাকিস্তানি ইন্টেলিজেন্স অপারেটিভরা (পিআইও) গোপনে এই সব হোয়াটসঅ্যাপ গ্রুপে ঢুকে চুপচাপ তথ্য সংগ্রহ করছে বলে গোয়েন্দা ও সাইবার সুরক্ষা সংস্থাগুলোর নজরদারিতে ধরা পড়েছে। এই অনুপ্রবেশ রুখতেই গ্রুপগুলোর অডিট এবং ‘সাফাই’ অভিযান চালানো হচ্ছে। ২. ঠিক কতগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপে এমন অনুপ্রবেশের সন্ধান মিলেছে? […]

Home

আবারও পদ্মের আক্রমণের নিশানায় সিপিএম তথা বামেরা।

১৯৭৭–এ জ্যোতি বসুর নেতৃত্বে বামফ্রন্ট সরকার ক্ষমতায় এসে পশ্চিমবঙ্গে ব্যাপক ভূমি সংস্কারের কর্মসূচি গ্রহণ করেছিল। জমিদার, জোতদারদের হাতে থাকা সিলিং বহির্ভূত জমি ভূমিহীন কৃষক, ভাগচাষিদের মধ্যে বিতরণ করা হয়েছিল। বামফ্রন্ট সরকারের সেই ‘অপারেশন বর্গা’ নিয়ে শুভেন্দুর মন্তব্য প্রসঙ্গে সিপিএমের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য সুজন চক্রবর্তী বলেন, ‘সম্পূর্ণ অসত্য কথা বলেছেন। এটা ঠিকই রাজা, জমিদারের সিলিং বহির্ভূত […]

Home

এক চার্জে চলবে ২৫০ কিমি! VinFast Wild Electric Pickup সামনে এল

নয়াদিল্লি: ইলেকট্রিক পিকআপ ট্রাকের বাজারে নতুন চমক নিয়ে হাজির VinFast। ভিয়েতনামে আয়োজিত VinFast Creator Summit-এ প্রদর্শিত হল সংস্থার প্রোডাকশন-রেডি Wild Electric Pickup Truck। রুক্ষ ও শক্তপোক্ত ডিজাইন, বড় কার্গো বেড এবং আধুনিক কেবিনের কারণে গাড়িটি ইতিমধ্যেই নজর কেড়েছে। সবচেয়ে আকর্ষণীয় বিষয়, এতে থাকছে Range-Extended Electric Vehicle বা REEV প্রযুক্তি। সংস্থার দাবি, শুধু ব্যাটারির শক্তিতে ২৫০ […]

Home

Swasthya Bhawan: সরকারি হাসপাতালের ভিতর এবার কারা প্রবেশ করতে পারবেন না, জানিয়ে দিল স্বাস্থ্য ভবন | Hawkers shopkeepers banned from moving freely inside hospital says swasthya bhavan

স্বাস্থ্য ভবনImage Credit: Tv9 Bangla কলকাতা: সংক্রমণ রোধ, পরিচ্ছন্নতা ও রোগীর গোপনীয়তা রক্ষায় কড়া পদক্ষেপ। সরকারি হাসপাতালের ভিতরে কারা প্রবেশ করতে পারবেন না এবার থেকে সেই নিয়ে নির্দেশিকা জারি করল স্বাস্থ্য ভবন। সংশ্লিষ্ট নির্দেশিকায় স্পষ্ট বলে দেওয়া হয়েছে, এবার থেকে  হকার, ফেরিওয়ালা কিংবা দোকানদারদের অবাধ যাতায়াতে লাগাম টানতে হবে। (Swasthya Bhawan)। হাসপাতালের ইনডোর, আউটডোর এবং […]

Home

১৭ মার্চের পরে রাতের তাপমাত্রা ১৯ ডিগ্রিতে।

সে দিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.৪ ডিগ্রি। তার পরে প্রায় আট মাস কেটে গেলেও গরম ক্রমশ বেড়ে অস্বস্তিই বাড়িয়েছে। গত তিন বছরের পরিসংখ্যান বলছে, ২০২৫–এ ৯ নভেম্বর, ২০২৪–এ ১৬ নভেম্বর এবং ২০২৩–এ ২৩ নভেম্বর কলকাতার রাতের তাপমাত্রা ১৯ ডিগ্রির ঘরে নেমেছিল। এ বার সেই তুলনায় রাতের তাপমাত্রার পতন কিছুটা হলেও দেরিতেই। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, আপাতত […]

Home

Motorola Signature 27-এর দাম ফাঁস! ভারতে লঞ্চ ৯ ডিসেম্বর

নয়াদিল্লি: ভারতের বাজারে নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন আনতে চলেছে Motorola। আগামী ৯ ডিসেম্বর দেশে লঞ্চ হওয়ার কথা Motorola Signature 27-এর। তার আগেই ইউরোপের একটি অনলাইন রিটেলার ওয়েবসাইটে ফোনটির দাম প্রকাশ্যে এসেছে। তালিকায় ১২GB RAM এবং ৫১২GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম দেখা গিয়েছে প্রায় ১.৬১ লক্ষ টাকা। যদিও এখনও ফোনটি বিক্রির জন্য উপলব্ধ হয়নি, প্রি-অর্ডার নেওয়া হচ্ছে। বিশ্বের […]

Home

মুখ্যমন্ত্রীর আশীর্বাদে ঋত তৃণমূল চলছে, স্বাস্থ্যমন্ত্রী

ভিডিয়োয় শারদ্বতকে বলতে শোনা গিয়েছে, ‘একটা মৃত তৃণমূল, একটা ঋত তৃণমূল। মৃত তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায়ের –– প্রায় শেষ হয়ে গিয়েছে। ঋতব্রত তৃণমূল আমাদের মুখ্যমন্ত্রীর আশীর্বাদে, হাতের ছোঁয়ায় চলছে। যে দিন হাত নামিয়ে নেবেন, সে দিন ওটাও শেষ হয়ে যাবে। মৃত তৃণমূলের সঙ্গে কেউই নেই প্রায়। আর ঋত তৃণমূল আমাদের দয়া দাক্ষিণ্যে আছেন।’ রাজ্যে এখন সিপিএম–সহ […]