১৭ মার্চের পরে রাতের তাপমাত্রা ১৯ ডিগ্রিতে। - 24 Ghanta Bangla News
Home

১৭ মার্চের পরে রাতের তাপমাত্রা ১৯ ডিগ্রিতে।

Spread the love

সে দিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.৪ ডিগ্রি। তার পরে প্রায় আট মাস কেটে গেলেও গরম ক্রমশ বেড়ে অস্বস্তিই বাড়িয়েছে। গত তিন বছরের পরিসংখ্যান বলছে, ২০২৫–এ ৯ নভেম্বর, ২০২৪–এ ১৬ নভেম্বর এবং ২০২৩–এ ২৩ নভেম্বর কলকাতার রাতের তাপমাত্রা ১৯ ডিগ্রির ঘরে নেমেছিল। এ বার সেই তুলনায় রাতের তাপমাত্রার পতন কিছুটা হলেও দেরিতেই। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, আপাতত রাজ্যের কোথাওই বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আগামী সাত দিন মূলত শুষ্ক থাকবে আবহাওয়া। আকাশ পরিষ্কার থাকায় রাতের দিকে ভূ–পৃষ্ঠের তাপের বিকিরণ দ্রুত হবে। ফলে তাপমাত্রা কমার অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। শুক্রবার ও শনিবার পশ্চিমাঞ্চলের পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম ও পশ্চিম বর্ধমানের মতো জেলাগুলিতে রাতের পারদ ১৫-১৬ ডিগ্রির কাছাকাছি পৌঁছতে পারে বলে আশা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *