November 2026 - Page 110 of 535 - 24 Ghanta Bangla News
Home

সিঙ্গুরে ১০০ কোটি বিনিয়োগে কারখানা গড়ার পরিকল্পনা

কলকাতা: শিল্পায়ন নিয়ে দীর্ঘদিনের বিতর্কের পর এবার নতুন বিনিয়োগের সম্ভাবনা তৈরি হয়েছে সিঙ্গুরে। সেখানে প্রায় ১০০ কোটি টাকা বিনিয়োগ করে উৎপাদন কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা করেছে নতুন FMCG সংস্থা Shravvi Naturals। আগামী ছয় থেকে নয় মাসের মধ্যে কারখানার কাজ শুরু করার লক্ষ্যমাত্রা নিয়েছে সংস্থাটি। চলতি বছরের এপ্রিল মাসে প্রতিষ্ঠিত হয়েছে Shravvi Naturals। Budge Budge Refineries-এর […]

Home

Hyundai Neira MPV-র ইন্টেরিয়র প্রকাশ, থাকছে ৭ আসনের কেবিন

গুরগাঁও: ইন্দোনেশিয়ায় নতুন সম্পূর্ণ বৈদ্যুতিক MPV Neira-র ইন্টেরিয়র প্রকাশ করল Hyundai। কয়েক দিন আগেই গাড়িটির বাইরের নকশা সামনে এনেছিল সংস্থাটি। এবার ২০২৬ Gaikindo Auto Week (GAW)-এ প্রদর্শিত হচ্ছে Neira। ইন্দোনেশিয়াতেই তৈরি হচ্ছে এই বৈদ্যুতিক MPV। ইতিমধ্যে গাড়িটির প্রি-বুকিংও শুরু হয়েছে। তবে এখনও এর ব্যাটারি ও মোটরের বিস্তারিত স্পেসিফিকেশন জানায়নি Hyundai। নতুন Neira-র কেবিনের নকশা অনেকটাই […]

Home

মায়ের কাছে আর আসবে না ‘গুড মর্নিং’ বলা ফোন, অরুনাভকে হারিয়ে শোকস্তব্ধ গ্রাম

বাড়িতে আট বছরের শিশুপুত্র ছাড়াও আছেন স্ত্রী, বৃদ্ধ বাবা-মা। দুই ভাইয়ের মধ্যে বড় ছেলে অরুনাভ। তাঁর ছেলের হাতেই সেনাবাহিনীর পক্ষ থেকে তুলে দেওয়া হয় দেহের উপরে শায়িত রাখা জাতীয় পতাকা। সেটি সে তুলে তার মায়ের হাতে। এই দৃশ্য দেখে চোখের জল আটকে রাখতে উপস্থিত লোকজন।

Home

৬০০০mAh ব্যাটারি ও ১২০Hz ডিসপ্লে নিয়ে চিনে এল Redmi R80 সিরিজ

মুম্বই: চিনের বাজারে নতুন দুটি 5G স্মার্টফোনের তালিকা প্রকাশ করল Xiaomi। সংস্থার অনলাইন স্টোরে দেখা গিয়েছে Redmi R80 5G এবং Redmi R80m 5G। এই দুই ফোনের দাম, রং এবং গুরুত্বপূর্ণ ফিচার প্রকাশ্যে এসেছে। দুটি মডেলেই রয়েছে MediaTek Dimensity 6300 প্রসেসর, ৬.৯ ইঞ্চির ডিসপ্লে এবং ৬০০০mAh ব্যাটারি। তবে ফোন দুটির বিক্রির নির্দিষ্ট তারিখ এখনও জানায়নি সংস্থা। […]

Home

নতুন ফিচার নিয়ে Bajaj Pulsar RS200 লঞ্চ, দাম ১.৯৮ লক্ষ টাকা

গুরগাঁও: একাধিক গুরুত্বপূর্ণ আপগ্রেড নিয়ে ভারতের বাজারে লঞ্চ হল আপডেটেড Bajaj Pulsar RS200। নতুন মডেলে যুক্ত হয়েছে ইলেকট্রনিক থ্রটল বডি, রাইড মোড, ট্র্যাকশন কন্ট্রোল এবং ৫ ইঞ্চির TFT ডিসপ্লে। পাশাপাশি রয়েছে USD ফ্রন্ট ফর্ক ও কুইকশিফটার। তবে এই আপগ্রেডের জন্য আগের তুলনায় প্রায় ১৭,০০০ টাকা বেশি খরচ করতে হবে ক্রেতাদের। নতুন Pulsar RS200-এর এক্স-শোরুম (দিল্লি) […]

Home

বঞ্চনা কি ধর্মান্তরের কারণ? কলকাতার আলোচনায় উঠল সংবিধানের প্রসঙ্গ

কলকাতা: সরকারি পরিষেবা ও সুযোগ-সুবিধা থেকে বঞ্চনার কারণেই ধর্মান্তরের (Religious Conversion) ঘটনা ঘটে কি না, তা নিয়ে কলকাতার এক আলোচনাসভায় মতবিরোধ সামনে এল। শুক্রবার শেক্সপিয়র সরণির ভারতীয় ভাষা পরিষদে ‘Religious Conversion in Secular India’ শীর্ষক গোলটেবিল বৈঠকে নাগরিক সমাজ ও খ্রিস্টান সম্প্রদায়ের কয়েকজন প্রতিনিধি দাবি করেন, রাষ্ট্র যখন মানুষের প্রতি দায়িত্ব পালনে ব্যর্থ হয়, তখন […]

Home

East Bengal FC: ফের ত্রাতা একে লোবা, বৃষ্টিভেজা যুবভারতীতে পা হড়কাল ইস্টবেঙ্গল | Escaped Defeat! East Bengal Draw 2 2 Vs Delhi FC After Being 2 1 Down

ইস্টবেঙ্গল এফসিImage Credit: Facebook/@East Bengal কলকাতা: বৃষ্টির বিকেলে আবার পা হড়কাল ইস্টবেঙ্গল। ঘরের মাঠে দিল্লি এফসির বিরুদ্ধে হারতে হারতে কোনও রকমে ড্র করল ইস্টবেঙ্গল। তবে ম্যাচের পর ক্ষোভে ফেটে পড়লেন লাল-হলুদ কোচ আন্তোনিও লোপেজ হাবাস। একই সঙ্গে আজ চোটের কারণে প্রায় ১০ সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গেলেন এডমুন্ড। দীর্ঘ বিরতির পর আবার শুরু হয়েছে […]

Home

বৃষ্টির মধ্যে খড়ের গাদা চাপা পড়ে নন্দীগ্রামে মৃত্যু মহিলার

বৃষ্টির মধ্যে খড় টানতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা। খড়ের গাদা চাপা পড়ে মৃত্যু হলো এক মহিলার। মৃতার নাম ঝর্ণা দাস (৫৫)। তাঁর বাড়ি পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের ভেকুটি অঞ্চলের বৃন্দাবনপুরে। শুক্রবার দুপুরে বৃষ্টির মধ্যেই খড় টানার সময়ে চাপা পড়েন তিনি। পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাঁকে […]

Home

ভারতে Xiaomi 18 Pro-এর দাম ১.৭ লক্ষ টাকা পর্যন্ত হতে পারে, দাবি টিপস্টারের

মুম্বই: ভারতের বাজারে আসতে চলেছে Xiaomi 18 Pro। তবে ফোনটির সম্ভাব্য দাম শুনে চমকে যেতে পারেন ক্রেতারা। টিপস্টার যোগেশ ব্রারের দাবি, ভারতে Xiaomi 18 Pro-এর দাম ১.৬ লক্ষ থেকে ১.৭ লক্ষ টাকার মধ্যে রাখা হতে পারে। আমদানি শুল্ক-সহ এই দাম নির্ধারণ করা হতে পারে বলে জানিয়েছেন তিনি। যদিও Xiaomi এখনও ফোনটির ভারতীয় লঞ্চের তারিখ বা […]

Home

Early Menstruation: মাত্র ৬ বছরেই ঋতুস্রাব! ভারতে বাড়ছে অকাল বয়ঃসন্ধি, কারণ নিয়ে কী বলছেন চিকিৎসকরা? | Precocious Puberty: Early Menstruation in Girls Raises Health Concerns in India

ফাইল ছবিImage Credit: Pexel নয়া দিল্লি: মাত্র ছয় বছর বয়স। যে বয়সে পুতুল নিয়ে খেলার কথা, সেই বয়সেই শরীরে দেখা দিচ্ছে বয়ঃসন্ধির লক্ষণ। কারও স্তনের বিকাশ হচ্ছে, কারও আবার শুরু হচ্ছে ঋতুস্রাব। বিবিসি বাংলার প্রতিবেদন অনুযায়ী, চিকিৎসকদের একাংশের পর্যবেক্ষণ সাম্প্রতিক সময়ে ভারতে শিশুদের মধ্যে অকাল বয়ঃসন্ধির প্রবণতা বাড়ছে। বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে এই সমস্যা বেশি […]