এই সময়, মেদিনীপুর: নেশার অন্ধকার থেকে যুব সমাজকে দূরে রাখতে খেলাধুলাকেই হাতিয়ার করল মেদিনীপুরের রাজা নরেন্দ্রলাল খান মহিলা মহাবিদ্যালয় (স্বশাসিত)। ‘নেশা মুক্ত যুব ফর বিকশিত ভারত’ স্লোগানকে সামনে রেখে শুক্রবার কলেজের জাতীয় সেবা প্রকল্পের (এনএসএস) ইউনিটগুলির উদ্যোগে আয়োজিত হয় বিশেষ সচেতনতামূলক কর্মসূচি। অনুষ্ঠানে শপথ গ্রহণের পাশাপাশি ছাত্রীদের নিয়ে আয়োজন করা হয় ব্যাডমিন্টন ও কবাডি প্রতিযোগিতার। […]