ব্যাঙ্ক আধিকারিক সেজে ক্রেডিট কার্ড থেকে টাকা হাতানোর অভিযোগ, তদন্তে পুলিশ - 24 Ghanta Bangla News
Home

ব্যাঙ্ক আধিকারিক সেজে ক্রেডিট কার্ড থেকে টাকা হাতানোর অভিযোগ, তদন্তে পুলিশ

Spread the love

ওই ব্যক্তি জানিয়েছেন, রবিবার সকাল ১১টা ১৭ মিনিট নাগাদ তাঁর মোবাইলে এক অচেনা নম্বর থেকে ফোন আসে। ফোনে নিজেকে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের ক্রেডিট কার্ড বিভাগের কর্মী বলে পরিচয় দেয়। এর পরেই তাঁর ক্রেডিট কার্ডে ১,৭৯৯ টাকার কার্ড প্রোটেকশন চার্জ চালু হয়ে গিয়েছে বলে জানায় ওই ব্যক্তি। তা বন্ধ করতে, সে একটি ওয়েবসাইট খুলে ডিঅ্যাক্টিভেট অপশনে ক্লিক করতে বলে। এর পর অভিযোগকারী ওই ওয়েবসাইটে গিয়ে নিজের ক্রেডিট কার্ডের নম্বর ও অন্যান্য তথ্য দিয়ে দেন। মোবাইলে আসা ওটিপি-ও ওয়েবসাইটে দিয়ে দেন।কয়েক মিনিটের মধ্যেই সকাল ১১টা ৪৩ নাগাদ ব্যাঙ্কের তরফে এসএমএস ও ইমেল আসে যে তাঁর কার্ড থেকে ২ লক্ষ ৮৫ হাজার ৮৯৪ টাকা কেটে নেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *