Bank Holiday: আগামী সপ্তাহে ৩ দিন মিলবে না পরিষেবা! কোন কোন দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে, দেখে নিন | Bank Holidays Next Week: Banks to Remain Closed for 3 Days from December 1 to 6, Check Full List
ফাইল চিত্র।Image Credit: Getty Image
নয়া দিল্লি: আগামী সপ্তাহে ব্যাঙ্কে কোনও কাজ রয়েছে? তাহলে তা আগেভাগে করে নিন। কারণ আগামী সপ্তাহে প্রায় তিনদিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। আগামী ৩০ নভেম্বর থেকে ৬ ডিসেম্বরের মধ্যে দেশের বিভিন্ন প্রান্তে মোট ৩ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। এই ছুটির মধ্যে রয়েছে বিভিন্ন উৎসব। একইসঙ্গে সাপ্তাহিক ছুটি। ফলে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI), HDFC ব্যাঙ্ক-সহ একাধিক সরকারি ও বেসরকারি ব্যাঙ্কের শাখায় পরিষেবা বন্ধ থাকবে নির্দিষ্ট দিনে।
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (RBI) ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার এবং সমস্ত রবিবার ব্যাঙ্ক বন্ধ থাকে। পাশাপাশি বিভিন্ন রাজ্যের স্থানীয় উৎসব ও বিশেষ দিন উপলক্ষে আলাদা ছুটি থাকে। আগামী সপ্তাহেও তেমনই কয়েকটি ছুটি রয়েছে। সেক্ষেত্রে, স্থান বিশেষে ছুটি থাকছে, গোটা দেশে নয়।
আগামী সপ্তাহে কবে, কোথায় বন্ধ ব্যাঙ্ক?
১ ডিসেম্বর, মঙ্গলবার: এই দিন অরুণাচল প্রদেশের ইটানগর এবং নাগাল্যান্ডের কোহিমায় ব্যাঙ্ক বন্ধ থাকবে। ইটানগরে ইন্ডিজেনিয়াস ফেইথ ডে ( Indigenous Faith Day) এবং কোহিমায় স্টেট ইনগ্রেশন ডে (State Inauguration Day) উপলক্ষে ছুটি থাকবে।
৩ ডিসেম্বর, বৃহস্পতিবার: গোয়ার পানাজিতে ফিস্ট অব সেন্ট ফ্রান্সিস জেভিয়ার (Feast of St. Francis Xavier) উপলক্ষে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
৬ ডিসেম্বর, রবিবার: সারা দেশেই ব্যাঙ্ক বন্ধ থাকবে। কারণ রবিবার সাপ্তাহিক ছুটি।
উল্লেখ্য, ৫ ডিসেম্বর শনিবার ব্যাঙ্ক খোলা থাকবে। কারণ মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার ব্যাঙ্ক বন্ধ থাকলেও এই শনিবার সেই ছুটির আওতায় পড়ছে না।
কোন কোন ব্যাঙ্ক বন্ধ থাকবে?
এই ছুটির তালিকার আওতায় পড়ছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI), HDFC ব্যাঙ্ক, ICICI ব্যাঙ্ক, Axis ব্যাঙ্ক, পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (PNB), কানাড়া ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ বরোদা-সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি ব্যাঙ্ক। তবে ছুটি রাজ্য ও শহর অনুযায়ী আলাদা হওয়ায় স্থানীয় শাখার ছুটির তালিকা দেখে নেওয়া জরুরি।
ব্যাঙ্ক বন্ধ থাকলেও কোন পরিষেবা পাবেন?
ব্যাঙ্কের শাখা বন্ধ থাকলেও ডিজিটাল পরিষেবা সচল থাকবে। জরুরি লেনদেনের জন্য গ্রাহকরা UPI ব্যবহার করতে পারবেন।
ব্যাঙ্কের অ্যাপ এবং নেট ব্যাঙ্কিং ব্যবহার করে বিভিন্ন আর্থিক লেনদেন করা যাবে।
ATM পরিষেবা স্বাভাবিক থাকবে। সেক্ষেত্রে টাকা তোলা, ব্যালান্স চেক-সহ বিভিন্ন পরিষেবা চালু থাকবে।
কার্ড সংক্রান্ত পরিষেবা, স্ট্যান্ডিং ইনস্ট্রাকশন সেট করা এবং বিভিন্ন অনলাইন ব্যাঙ্কিং পরিষেবা ব্যবহার করতে পারবেন গ্রাহকরা।
তবে নির্দিষ্ট সময়ে রক্ষণাবেক্ষণের কাজ চললে কিছু ডিজিটাল পরিষেবা সাময়িকভাবে ব্যাহত হতে পারে। তাই বড় বা জরুরি লেনদেনের আগে ব্যাঙ্কের বিজ্ঞপ্তি দেখে নেওয়া ভালো।