বিল পেশের আগেই চ্যালেঞ্জ প্রধানমন্ত্রী
রাজনৈতিক বিশ্লেষকদের বক্তব্য, রাগা বোঝাতে চেয়েছেন, পরবর্তী সাধারণ নির্বাচনে ভোট পড়ার আগেই বিজেপি এই বিল পাশ করিয়ে লেভেল প্লেয়িং ফিল্ড নষ্ট করে দিচ্ছে। একই সুরে অভিষেক বলেন, ‘জ্ঞানেশ কুমার প্রথমে ভোট চুরি করেছেন, এখন সিট চুরি করবেন৷ গত এপ্রিলেই বিলটি ফেল করেছিল। কিন্তু চার-পাঁচ মাসের মধ্যে এমন কী হলো, ফের তা আনা হচ্ছে?’ অভিষেকের অভিযোগ, প্রতিমা মণ্ডল–সহ ‘মমতা–তৃণমূলে’র সাংসদদের দিল্লি না–যাওয়ার জন্য হুমকি দেওয়া হচ্ছে, বলা হচ্ছে, দিল্লি গেলে পরিণতি ভালো হবে না৷