বাজিমাত ম্যাকলারেনের, ছয়ে ছয় করল মোহনবাগান, ISL-এ ডার্বি জয় অধরাই রইল ইস্টবেঙ্গলের - 24 Ghanta Bangla News
Home

বাজিমাত ম্যাকলারেনের, ছয়ে ছয় করল মোহনবাগান, ISL-এ ডার্বি জয় অধরাই রইল ইস্টবেঙ্গলের

Spread the love

ম্যাচের শুরুর দিকে আক্রমণ শানায় দুই দলই। ৪ মিনিটের মাথায় ক্রস থেকে মোহনবাগানের ক্যাপ্টেন শুভাশিস বসুর হেড সেভ দেন ইস্টবেঙ্গলের গোলকিপার ফুরবা। ১২ মিনিটের মাথায় সহজ সুযোগ পেয়েছিল লাল-হলুদ ব্রিগেড। ওয়ান-টু খেলে গোলের সুযোগ তৈরি করে নেন ডেভিড। কিন্তু দারুণ অনুমান ক্ষমতায় তাঁর শট আটকে দেন আলবার্তো রদ্রিগেজ়। এর পরের ১০ মিনিট বল দখলে রেখে বেশ কয়েকবার অ্যাটাকে ওঠে ইস্টবেঙ্গল, তবে তাতে ঝাঁজ ছিল না।

সহজ সুযোগ মিস থাপা-জয়ের, গোলশূন্য প্রথমার্ধ

৩০ মিনিটের মাথায় সুবর্ণ সুযোগ নষ্ট করেন মোহনবাগানের অনিরুধ থাপা। বাঁ দিক থেকে বক্সে লো ক্রস রাখেন শুভাশিস। একেবারে নিখুঁত জায়গায় বল পেয়ে যান থাপা। সামনে তখন শুধু গোলকিপার। কিন্তু ৬ গজের মধ্যে এই সুযোগ পেয়েও প্রথম পোস্টের সামনে দাঁড়িয়েও বল বারের অনেক উপর দিয়ে উড়িয়ে দেন তিনি।

৬ মিনিট পরেই ইস্টবেঙ্গলকে এগিয়ে দেওয়ার সুযোগ পেয়েছিলেন জয় গুপ্তা। মোহনবাগানের গোলকিপার বিশাল কাইথ উঠে যাওয়ায় ফাঁকা ছিল গোল। বাঁ দিক থেকে বল পেয়ে শট নেন জয়। বল সজোরে আছড়ে পড়ে গোলপোস্টে। দু’মিনিট পরেই মোহনবাগানকে আরও একবার বিপদের হাত থেকে বাঁচান আলবার্তো। মেহতাব, রাহুল ভেকেরা খেললেও একা ডিফেন্সে নজর কাড়লেন এই স্প্যানিশ তারকা। শেষ পর্যন্ত গোলশূন্য ভাবেই শেষ হয় ফার্স্ট হাফ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *