পাণ্ডুয়ায় ‘ফিট ইন্ডিয়া সানডেজ অন সাইকেল’ - 24 Ghanta Bangla News
Home

পাণ্ডুয়ায় ‘ফিট ইন্ডিয়া সানডেজ অন সাইকেল’

Spread the love

হুগলির পাণ্ডুয়ায় রবিবার পালিত হলো ‘ফিট ইন্ডিয়া সানডেজ অন সাইকেল’ কর্মসূচি। তিন্না মোড় থেকে রেগুলেটর মার্কেট পর্যন্ত এই র‍্যালির আয়োজন করা হয়। এই র‍্যালির মূল বার্তা ছিল ‘ইন্ডিয়া রেডি ফর অলিম্পিক’। দেশের বিভিন্ন প্রান্তেও এটির আয়োজন করা হয়। এ দিন সাইকেল র‍্যালিতে অংশ নেন বিধায়ক তুষার মজুমদার। এই কর্মসূচির লক্ষ্য ছিল শরীরচর্চা ও খেলাধূলার প্রতি তরুণ প্রজন্মকে উৎসাহিত করা। বিধায়ক তুষার মজুমদার বলেন, ‘নেশামুক্ত ভারত ও বাংলা গড়ার লক্ষ্যেই এই ধরনের কর্মসূচি আয়োজন করা হচ্ছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *