গোহত্যার নালিশ, গোঘাটে ধৃত ৩ - 24 Ghanta Bangla News
Home

গোহত্যার নালিশ, গোঘাটে ধৃত ৩

Spread the love

গোহত্যা বন্ধে তৎপর হয়েছে রাজ্য সরকার। গোহত্যায় কড়া ব্যবস্থার হুঁশিয়ারিও দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরে পরেই কড়া অ্যাকশন মুডে পুলিশ। এবার খানাকুলেও এই অ্যাকশন মুডে দেখা গেল পুলিশকে। এবার গোহত্যার অভিযোগে তিন জনকে গ্রেপ্তার করল খানাকুল থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কয়েকদিন ধরেই খানাকুলের নতিবপুর পঞ্চায়েতের সিমচক এলাকায় গোহত্যার অভিযোগ পায় পুলিশ। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে। এর পরে গোপন সূত্রে খবর পেয়ে ওই এলাকায় হানা দিয়ে শনিবার তিন জনকে হাতেনাতে পাকড়াও করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *