Sudip Banerjee: ‘অভিষেকের হুইপ মানতে বাধ্য নই’, জানালেন সুদীপ | Sudip Banerjee said that I am not obliged to accept Abhishek Banerjee whip
সুদীপ ও অভিষেকImage Credit: Tv9 Bangla
নয়া দিল্লি: শনিবার সাংবাদিক বৈঠক তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) করে হুইপ জারির কথা বলেছিলেন। এবার পাল্টা হুইপ জারির প্রসঙ্গ তুললেন উত্তর কলকাতার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। এমনকী, এও জানিয়ে দিলেন, অভিষেকের হুইপ মানতে তাঁরা বাধ্য নন। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, তৃণমূলের নাম ও প্রতীক ফ্রিজ করেছে কমিশন। অন্যদিকে, তৃণমূলের মুখ্য সচেতক কল্যাণ বন্দ্যোপাধ্যায় এখন সাসপেনডেড। ফলে অভিষেকের হুইপ আদৌ বৈধ কি না প্রশ্ন উঠছে তা নিয়েও। তবে সূত্রের খবর, সুদীপদের অভয় দিয়েছেন খোদ অমিত শাহ।
এখানে উল্লেখ্য, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেছেন এনসিপিআই-এর দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। প্রায় ৪০ মিনিট বৈঠক হয়েছে দুজনের। সূত্রের খবর, সংবিধান সংশোধনী বিল এর সমর্থনের বিষয়ে কথা হয়েছে। এনসিপিআই এর পৃথক সংসদীয় দলের মান্যতার বিষয় নিয়েও আলোচনা হয়েছে। এরপর আজ সুদীপ বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন অভিষেকের হুইপ তারা মানছেন না।
সুদীপ বলেন, “আগামী ২৫ ডিসেম্বরের মধ্যেই কোনটা আসল তৃণমূল কংগ্রেস সেটা নির্বাচন কমিশন দিয়ে দেবে। আর এখন যেটা হুইপ দিচ্ছে তার মূল্য নেই। হুইপ দিতে হবে চিফ হুইপকে। আমরা গ্রাহ্যের মধ্যেই আনছি না। আমাদের বলা আছে অগ্রাহ্য করতে। আমার কাছে যদিও আসেনি।”
অভিষেক কী বলেছিলেন?
ওরা তো দেশের সাংসদ। সংবিধান খুলে ‘টেন শিডিউল’ পড়ুন। দু মাস পর ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের থেকেও খারাপ পরিণতি হবে। অধ্যক্ষ ওদের NCPI হিসাবে স্বীকৃতি দিলেও টেন শিডিউল আপনার বিরুদ্ধে যাবে। আর যদি না দেয়, তাহলে হুইপ (হুইপ হল সংসদ বা বিধানসভায় কোনও রাজনৈতিক দলের তরফে তার নির্বাচিত সদস্যদের জন্য জারি করা আনুষ্ঠানিক নির্দেশ। কোনও গুরুত্বপূর্ণ বিল, আস্থা ভোট, অনাস্থা প্রস্তাব বা নির্দিষ্ট কোনও সিদ্ধান্তের উপর ভোটাভুটির সময় দলের সদস্যরা কীভাবে ভোট দেবেন, সেই নির্দেশ হুইপের মাধ্যমে দেওয়া হয়।) না মানলে একমাসের মধ্যে লোকসভার সদস্য পদ চলে যাবে।”
বিধায়ক কুণাল ঘোষ বলেন, “ওরা তো তৃণমূলের নাম-প্রতীকে সাংসদ হয়ে জিতেছেন। লোকসভার স্পিকার এখনও NCPI-কে স্বীকৃতি দেয়নি। আজও লোকসভার ওয়েবসাইটে তৃণমূল কংগ্রেস লেখা। তাহলে এই হুইপ মানবে না তো কোন হুইপ মানবে।”