Panchayet Season 5: 'ভুটকুন চায়ে লা বে'! মাথায় গামছা, মুখে দাঁতন... ফুলেরায় কী করছেন কেভিন পিটারসন? | Kevin Pietersen Turns Phulera Wasi Ahead of Panchayat Season 5, Shares Fun Promo With Binod and Banrakas - 24 Ghanta Bangla News
Home

Panchayet Season 5: ‘ভুটকুন চায়ে লা বে’! মাথায় গামছা, মুখে দাঁতন… ফুলেরায় কী করছেন কেভিন পিটারসন? | Kevin Pietersen Turns Phulera Wasi Ahead of Panchayat Season 5, Shares Fun Promo With Binod and Banrakas

Spread the love

Panchayet Season 5: 'ভুটকুন চায়ে লা বে'! মাথায় গামছা, মুখে দাঁতন... ফুলেরায় কী করছেন কেভিন পিটারসন?

কেভিন পিটারসনImage Credit: Tv9 Bangla

২২ গজে বহুবার ঝড় তুলেছেন। কিন্তু এবার তাঁর নতুন ইনিংস শুরু গ্রামের মাটিতে। লন্ডন থেকে সিডনি কোথায় যাননি। কিন্তু, ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার কেভিন পিটারসেনের মনে ধরেছে ভারতের একটি গ্রাম। নাম ফুলেরা। ঠিকই ধরেছেন, পঞ্চায়েত সিরিজের সেই গ্রাম, যেখানে রয়েছেন সচিবজি, বিকাশ শুক্লা, প্রহ্লাদ পান্ডে, রিঙ্কি, মঞ্চু দেবীরা। যেখানে চলছে পঞ্চায়েত রাজনীতি, সেই গ্রামের মাটিতেই এবার পৌঁছে গেলেন পিটারসেন। শুধু তাই নয়, একেবারে ফুলেরাবাসী হয়ে উঠলেন তিনি।

৩ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে পঞ্চায়েত সিরিজের পঞ্চম সিজন। তার আগে বড় চমক নির্মাতাদের। সম্প্রতি, অ্যামাজন প্রাইম ভিডিয়োর তরফে এক্স হ্যান্ডেলে একটি ভিডিয়ো শেয়ার করা হয়েছে। ক্যাপশনে লেখা, ‘দেখ রহা হ্যায় বিনোদ, কেভিন পিটারসনজি কিতনা প্যায়ার করতে হ্যায় ফুলেরা সে।’ ওই ভিডিয়োতেই দেখা গেল ফুলেরায় পৌঁছে গিয়েছেন পিটারসন। সবথেকে বড় চমক পিটারসনের দেশি লুক। পরনে কুর্তা-পাজামা, মাথায় বাঁধা গামছা। কখনও দাঁতন দিয়ে দাঁত মাজছেন, কখনও আবার একেবারে দেশি স্টাইলে প্লেটে চা ঢেলে চুমুক দিচ্ছেন।

ভিডিয়োর শুরুতেই নিজের পরিচয় দিতে শোনা যায় পিটারসেনকে। তিনি জানান, ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার তিনি। লন্ডন থেকে সিডনি, অনেক জায়গায় ঘুরেছেন। কিন্তু ফুলেরার মতো জায়গা নাকি আর কোথাও নেই!এরপরই শুরু তাঁর ফুলেরা সফর। সঙ্গে বিনোদ ও বনরাক্ষস। প্রথমেই দেখা যায়, পিটারসেনের মুখে দাঁতন। সেখান থেকে সোজা ভুটকুনের চায়ের দোকান। এখানে চায়ের অর্ডার দিতে হয় একেবারে ফুলেরার কায়দায়। আধা ভাঙা হিন্দিতে পিটারসনকে বলতে শোনা যায়, ‘এ ভুটকুন, চায় লা বে!’

এরপর কখনও পঞ্চায়েত অফিসে বৈঠক, কখনও আবার গ্রামের লোকজনের সঙ্গে আড্ডা। ফুলেরার বিখ্যাত জলের ট্যাঙ্কিও বাদ যায়নি। সেই ট্যাঙ্কিকে আবার প্যারিসের আইফেল টাওয়ারের সঙ্গে তুলনা করেছেন পিটারসেন। তাঁর কথায়, আইফেল টাওয়ার যেমন প্রেমের সাক্ষী, তেমনই ফুলেরার এই ট্যাঙ্কিও প্রেমের সাক্ষ্মী। সিরিজের বেশ কিছু জনপ্রিয় সংলাপও শোনা গেল পিটারসনের মুখে। সিরিজের চেনা গানের তালে নাচতেও দেখা গিয়েছে প্রাক্তন ক্রিকেটারকে। তবে, অনেকেই ভাবছেন হয়তো পিটারসন এই সিজনে থাকবেন। সেরকম হচ্ছে না। সিরিজের প্রচার করেছেন প্রাক্তন ক্রিকেটর। প্রোমোর শেষে দর্শকদের নতুন সিজন দেখার অনুরোধ করেন পিটারসেন।

ফুলেরায় এবার বদলে গিয়েছে ক্ষমতার সমীকরণ। পঞ্চায়েতের নতুন প্রধান এখন বানরক্ষস। এতদিন যাঁর কথায় চলত গোটা গ্রাম, সেই ব্রিজভূষণ দুবে এবার প্রধানের চেয়ার হারিয়েছেন। নতুন প্রধানের দাপটে ফুলেরায় কী কী পরিবর্তন আসে, সেটাই দেখা যাবে পঞ্চম সিজনে। অন্যদিকে, সচিবজির জীবনেও কম ঝড়ঝাপটা নেই। অভিষেক ত্রিপাঠী ও রিঙ্কির সম্পর্কেও নতুন জটিলতার ইঙ্গিত মিলেছে ট্রেলারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *