NCPI-দের সঙ্গে বৈঠক সেরে 'V' সাইন শুভেন্দুর, তবুও দিল্লিতেই থেকে যাচ্ছেন, কাল ফের বৈঠক! | CM Suvendu Adhikari Holds Marathon Meeting with NCPI MPs in Delhi - 24 Ghanta Bangla News
Home

NCPI-দের সঙ্গে বৈঠক সেরে ‘V’ সাইন শুভেন্দুর, তবুও দিল্লিতেই থেকে যাচ্ছেন, কাল ফের বৈঠক! | CM Suvendu Adhikari Holds Marathon Meeting with NCPI MPs in Delhi

Spread the love

নয়া দিল্লি: সাংসদ সুকান্ত মজুমদারের বাসভবনে NCPI সাংসদদের সঙ্গে বৈঠক শেষে ‘V’ সাইন দেখিয়ে বেরিয়ে গেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এ দিনের বৈঠকের অন্যতম তাৎপর্যপূর্ণ দিক হল, মুখ্যমন্ত্রী দিল্লিতেই থেকে যাচ্ছেন। রবিবার রাত সাড়ে ৯টা পর্যন্ত NCPI সাংসদদের সঙ্গে আলোচনা সারেন শুভেন্দু অধিকারী। তবে এখানেই শেষ নয়, সোমবার দুপুর ২টোয় দিল্লির বঙ্গভবনে NCPI সাংসদদের নিয়ে ফের আলাদা বৈঠকে বসবেন তিনি।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সংসদ অধিবেশনকে সামনে রেখে কোনও রকম ফাঁক রাখতে চাইছে না বিজেপি। সোমবার দিনভর দফায় দফায় বৈঠকের সম্ভাবনা রয়েছে। সংসদ অধিবেশন শুরু হলে বিরোধীরা হই হট্টগোল তো করবেই, পাশাপাশি আশঙ্কা করা হচ্ছে, NCPI সাংসদদের সঙ্গে তৃণমূলের পক্ষ থেকে যোগাযোগ করা হতে পারে। সেই সম্ভাবনার কথা মাথায় রেখেই সুদীপ বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গ টেনে ইঙ্গিত মিলেছে যে, অধিবেশন কক্ষের পরিস্থিতি খতিয়ে দেখে ফের ওই সাংসদদের সঙ্গে বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী।

সোমবার অধিবেশনের আগে দুপুরে কেন্দ্রীয় পরিবেশমন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাসভবনে একটি বিশেষ মধ্যাহ্নভোজ ছিল। সূত্রের খবর, ওই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয় তৃণমূল ছেড়ে এনসিপিআই-তে যোগ দেওয়া ২০ জন সাংসদকেও। সেই ২০ জনই বিলের পক্ষে সমর্থন জানাবেন বলে স্পষ্ট করে দিয়েছেন।

এদিকে, আবার NCPI সাংসদদের বিরুদ্ধে হুইপ জারি করেছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। যদিও সুদীপ স্পষ্ট করে দিয়েছেন, তাঁরা এই হুইপ মানতে বাধ্য নন। এদিকে, স্ট্যালিনকে মানাতেও বিফল প্রয়াস হয়েছে রাহুলদের। DMK- সমর্থন করছে সরকারপক্ষকেই। সেই পরিপ্রেক্ষিতেই বিদ্রোহী এনসিপিআই সাংসদদের এই সমর্থন NDA এর কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *