Nadia: নাবালককে যৌন নির্যাতনের অভিযোগে রানাঘাটে ধৃত প্রতিবেশী যুবক | Neighbor Arrested in Ranaghat Over Alleged Sexual Assault of Minor - 24 Ghanta Bangla News
Home

Nadia: নাবালককে যৌন নির্যাতনের অভিযোগে রানাঘাটে ধৃত প্রতিবেশী যুবক | Neighbor Arrested in Ranaghat Over Alleged Sexual Assault of Minor

Spread the love

Nadia: নাবালককে যৌন নির্যাতনের অভিযোগে রানাঘাটে ধৃত প্রতিবেশী যুবক

এলাকায় চাঞ্চল্যImage Credit: TV9 Bangla

নদিয়া: রানাঘাট থানার হবিবপুর এলাকায় এক নাবালককে যৌন নির্যাতনের অভিযোগ উঠল প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ও উত্তেজনা ছড়িয়েছে। পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

পরিবারের দাবি, গত ২৫ নভেম্বর ওই নাবালককে ফুঁসলিয়ে বাঁশবাগানে নিয়ে যায় অভিযুক্ত। সেখানে জোরপূর্বক তাকে যৌন নির্যাতন করা হয় বলে অভিযোগ। বাড়ি ফিরে নাবালক ঘটনাটি পরিবারের সদস্যদের জানালে প্রথমে তাকে হবিবপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে এবং পরে রানাঘাট মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার চিকিৎসা করানো হয়।

পরিবারের আরও অভিযোগ, ঘটনার কথা জানাতে অভিযুক্তের বাড়িতে গেলে উল্টে তাঁদের ওপর চড়াও হয়ে মারধর করা হয়। এই ঘটনাকে ঘিরে ক্ষোভে ফুঁসছেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। এলাকায় বড়সড় অপ্রীতিকর পরিস্থিতি তৈরির আশঙ্কাও দেখা দিয়েছে।

রানাঘাট থানার পুলিশ জানিয়েছে, অভিযোগ পাওয়ার পর রাতেই অভিযুক্ত শুভ রাজভরকে গ্রেফতার করা হয়েছে। আজ ধৃতকে রানাঘাট মহকুমা আদালতে পেশ করা হবে। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে এবং পরিস্থিতির ওপর নজর রাখা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *