IIT খড়্গপুরের স্মারক মুদ্রার বুকিং শুরু
মুদ্রাতত্ত্ববিদ, মুদ্রা সংগ্রাহক এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও আগ্রহী ব্যক্তিরা এই মুদ্রাগুলি ঐতিহাসিক নিদর্শন হিসেবে নিজেদের ব্যক্তিগত সংগ্রহে সংরক্ষণ করেন। সুধীর লুনাওয়াতের মতে, ভারতে এই ধরনের স্মারক মুম্বই, কলকাতা এবং হায়দরাবাদ –এই তিনটি টাকশালে তৈরি হয়। যে সরকারি টাকশালে কোনও নির্দিষ্ট স্মারক মুদ্রা তৈরি করা হয়, সাধারণত সেই টাকশালের মাধ্যমেই সংশ্লিষ্ট মুদ্রার বিক্রয় ও বুকিং প্রক্রিয়া পরিচালিত হয়। দেশের যে কোনও নাগরিক সংশ্লিষ্ট ভারত সরকারের টাকশালের সরকারি ওয়েবসাইটের মাধ্যমে নিজের পছন্দের স্মারক মুদ্রা বা প্রুফ সেট কিনতে পারেন। পরবর্তীকালে কাউন্টার থেকেও দেওয়া হয়ে থাকে। তবে এই মুদ্রা পেতে হলে সংশ্লিষ্ট টাকশালের নির্ধারিত নিয়ম ও শর্তাবলি মানতে হবে।