Dhruv Jurel: শুধু কি বাবাকে শ্রদ্ধা জানাতেই স্যালুট জুরেলের? এবার পুরোটা জানালেন ধ্রুবের পিতা | Why Dhruv Jurel Celebrates With A Salute, The Touching Story Behind His Father's Army Life - 24 Ghanta Bangla News
Home

Dhruv Jurel: শুধু কি বাবাকে শ্রদ্ধা জানাতেই স্যালুট জুরেলের? এবার পুরোটা জানালেন ধ্রুবের পিতা | Why Dhruv Jurel Celebrates With A Salute, The Touching Story Behind His Father’s Army Life

Spread the love

Dhruv Jurel: শুধু কি বাবাকে শ্রদ্ধা জানাতেই স্যালুট জুরেলের? এবার পুরোটা জানালেন ধ্রুবের পিতা

ফাইল ছবিImage Credit: PTI

ক্রাইস্টচার্চ: ১৯৯৯ সালের কার্গিল যুদ্ধ। দেশকে রক্ষা করতে পাহাড়ে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ভারত। প্রতিপক্ষ পাকিস্তান। সেই যুদ্ধের ময়দানে যাওয়ার আগে স্ত্রীকে একটি চিঠি লিখেছিলেন ভারতের একজন জওয়ান। সেই চিঠি কিন্তু কোনও বিদায়বার্তা ছিল না, বরং ছিল আর্থিক হিসাব। তিনি স্ত্রীকে বুঝিয়ে দিয়েছিলেন সংসারের আর্থিক হিসাব, কোথায় কত টাকা সঞ্চয় রয়েছে, কতগুলি ফিক্সড ডিপোজিট রয়েছে ও তিনি যদি না ফিরে আসেন, তাহলে কিভাবে সেই টাকা ব্যবহার করা হবে।

না, ফিরে এসেছিলেন ওই জওয়ান। তাঁর নাম নিম চাঁদ জুরেল। তাঁর ছেলেকে গোটা দেশ চেনে। ছেলের নাম ধ্রুব জুরেল। ভারতীয় সেনাবাহিনীর অষ্টম জাট রেজিমেন্টের এই প্রাক্তন সদস্য কার্গিল যুদ্ধে দেশের হয়ে লড়াই করেছিলেন। যুদ্ধের অনিশ্চয়তার কথা ভেবেই তিনি তাঁর স্ত্রীকে সব হিসেবে বুঝিয়ে দিয়েছিলেন। তবে পাহাড়ের যুদ্ধক্ষেত্রে দেশের হয়ে লড়াই করা নিম চাঁদ এখন গ্যালারিতে বসে দেখেন তাঁর ছেলের লড়াই। তাঁর ছেলে ধ্রুব ভারতীয় ক্রিকেট দলে খেলছেন যে। সম্প্রতি পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “ধ্রুব যখন ক্রিকেটকেই নিজের জীবনের লক্ষ্য হিসেবে বেছে নিয়েছিল, তখন আমি ওকে কোনও কিছুতে আপস করতে দেখিনি। ব্যাট হোক, ক্রিকেটের বুট হোক বা অন্য কোনও সরঞ্জাম – সবেতেই আমি ওকে সেরা সুযোগ দিতে চেয়েছি।”

এই প্রথমবার বিদেশ গিয়েছেন ধ্রুবের বাবা-মা। এই খেলা দেখা নিয়ে তিনি বলেন, “আমরা এই প্রথমবার বিদেশে এসেছি। ধ্রুবই বলেছিল আমাদের চলে আসতে। সিরিজ শেষ হওয়ার পর কোথাও ঘুরতে যাওয়া হবে কি না, সেটা ও-ই ঠিক করবে। ও খুব কম কথা বলে, আমরাও বেশি প্রশ্ন করি না। যেদিন ওর ডেবিউ হচ্ছিল, সেদিন আমরা বৃন্দাবনে বাঁকে বিহারিজির দর্শন করতে গিয়েছিলাম। ধ্রুব আমাদের আসতে বলেছিল, কিন্তু আমি রাজি হইনি।”

২০০৮ সালে স্বেচ্ছায় সেনাবাহিনী থেকে অবসর নিয়েছিলেন নিম চাঁদ। কিন্তু কার্গিল যুদ্ধের স্মৃতি আজও তাঁর মনে অমলিন। তিনি বলেন যুদ্ধ শেষ করে তাঁর রেজিমেন্টই সবার প্রথমে পাহাড় থেকে নেমে এসেছিল। ২৬ জুলাই বিজয় দিবস ঘোষণা করা হয় ও ২৭ জুলাই তাঁরা পাহাড় থেকে নেমে আসেন। আজ দুই দশকেরও পরে সেই সেনার ছেলেই ক্রিকেটের মাঠে দেশের প্রতিনিধিত্ব করছেন। ধ্রুব যখনই মাঠে কোনও সাফল্য পান, তখন স্যালুট জানিয়ে সেলিব্রেশন করেন। এই বিশেষ ভঙ্গির মধ্যে আসলে লুকিয়ে রয়েছে বাবার প্রতি গভীর শ্রদ্ধা ও তাঁর সেনাজীবনের প্রতি সম্মান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *