Delimitation Bill: স্ট্যালিনই কি 'তুরুপের তাস'? কেন তড়িঘড়ি চেন্নাই উড়ে গেলেন রাহুল-অভিষেকরা? | Why rahul gandhi meet with MK stalin chennai india - 24 Ghanta Bangla News
Home

Delimitation Bill: স্ট্যালিনই কি ‘তুরুপের তাস’? কেন তড়িঘড়ি চেন্নাই উড়ে গেলেন রাহুল-অভিষেকরা? | Why rahul gandhi meet with MK stalin chennai india

Spread the love

Delimitation Bill: স্ট্যালিনই কি 'তুরুপের তাস'? কেন তড়িঘড়ি চেন্নাই উড়ে গেলেন রাহুল-অভিষেকরা?

রাহুল গান্ধী স্ট্যালিনকেImage Credit: Tv9 Bangla

নয়া দিল্লি: লোকসভার আসন পুনর্বিন্যাস ও মহিলা সংরক্ষণ বিল পাশে ‘তুরুপের তাস’ কি তাঁর দল? লোকসভায় তাঁর দলের ২২ জন সাংসদ রয়েছেন। তাই, এম কে স্ট্যালিনের ডিএমকে-কে পাশে পেতে মরিয়া দুই পক্ষই। স্ট্যালিন এনডিএ-কে সমর্থনের কথা জানালেও হাল ছাড়তে নারাজ ইন্ডি জোট। জোড়া বিল আটকাতে এম কে স্ট্যালিনকে (MK Stalin) বোঝাতে চেন্নাই উড়ে গিয়েছেন সনিয়া-রাহুল-মমতা-অভিষেকরা। হয়েছে দীর্ঘক্ষণ বৈঠক। মানভঞ্জন হচ্ছে কি না পরের কথা, কিন্তু দুই পক্ষের যে স্নায়ুর চাপ একটু হলেও বেড়েছে তা বলাই যায়। কারণ, সূত্রের খবর, ইন্ডিয়া জোটের প্রতিনিধিরা বেরিয়ে গেলেই স্ট্যালিনকে ফোন করতে পারেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। কিন্তু প্রশ্ন একটা স্ট্যালিনকে নিয়ে কেন এত দড়ি টানাটানি?

ডিলিমিটেশন বিল আগামিকাল সংসদে পেশ হবে। অঙ্কের হিসাব-নিকেশ যখন চলছে, সেই সময় ডিএমকে এই বিলকে সমর্থন করবে বলে সিদ্ধান্ত নিয়েছে। তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের দলের এই অবস্থান বদল সংসদে মোদী সরকারের শক্তি অনেকটাই বাড়িয়ে দিল। কারণ, ডিএমকের হাতে আছে ২২ জন সাংসদ। এর ফলে সংসদের বিশেষ অধিবেশন চলার সময় সংবিধান সংশোধনী বিল পাশ করানোর ক্ষেত্রে কেন্দ্রের পক্ষে নতুন করে হিসাব মেলানো সহজ। তবে DMK-র তরফে বেশ কিছু শর্ত দেওয়া হয়েছে। লোকসভা ও বিধানসভায় আসন সংখ্যা ৫০ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব। পাশাপাশি রাজ্যগুলির মধ্যে আসন বণ্টনের বর্তমান অনুপাত আগামী ২৫ বছর অপরিবর্তিত রাখার প্রস্তাবও রয়েছে।

তামিলনাড়ুর বর্তমানে লোকসভায় আসন সংখ্যা ৩৯। নতুন প্রস্তাব কার্যকর হলে তা বেড়ে ৫৯। সংসদের মোট আসনের তুলনায় তামিলনাড়ুর বর্তমান ৭.২ শতাংশ প্রতিনিধিত্ব বজায় রাখার বিষয়টিতে গুরুত্ব দিচ্ছে ডিএমকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *