Delimitation Bill পাশ সময়ের অপেক্ষা? অঙ্কে এগিয়ে NDA, কোণঠাসা বিরোধীরা - 24 Ghanta Bangla News
Home

Delimitation Bill পাশ সময়ের অপেক্ষা? অঙ্কে এগিয়ে NDA, কোণঠাসা বিরোধীরা

Spread the love

NDA-র পাশে NCPI

পশ্চিমবঙ্গে পালাবদলের পরেই তৃণমূল কংগ্রেসের ২০ জন সাংসদ শিবির বদল করেন। NDA-র গা ঘেঁষে NCPI নামক একটি দলে যোগদান করেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদার, জুন মালিয়ারা। দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের বাসভবনে এ দিন বৈঠক হয়। উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ২০ জন সাংসদ এই বিলে সমর্থন করবেন বলে জানিয়ে দেন। তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় হুইপ জারি করলেও, সেটা কার্যকর হবে না বলে জানান সুদীপ। সংসদীয় দল হিসেবে NCPI স্বীকৃতি না পেলেও তাঁরা নিজেদের সিদ্ধান্ত অনুযায়ী বিল-এর সমর্থনে ভোট দেবেন বলে ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *