Delimitation Bill: এপ্রিলে বিরোধী, নভেম্বরে কারা কারা NDA-র হাত ধরল? | Who Opposed the Delimitation Bill in April and Joined Hands with the NDA in November? - 24 Ghanta Bangla News
Home

Delimitation Bill: এপ্রিলে বিরোধী, নভেম্বরে কারা কারা NDA-র হাত ধরল? | Who Opposed the Delimitation Bill in April and Joined Hands with the NDA in November?

Spread the love

Delimitation Bill: এপ্রিলে বিরোধী, নভেম্বরে কারা কারা NDA-র হাত ধরল?

ফাইল ফোটোImage Credit: PTI

নয়াদিল্লি: মাঝে সাত মাস। বদলে গিয়েছে অবস্থান। সাত মাস আগে যারা লোকসভায় আসন পুনর্বিন্যাস বিলের বিরুদ্ধে ভোট দিয়েছিল, তাদের অনেকে এবার এনডিএ-র সঙ্গে। আগামিকাল (৩০ নভেম্বর) থেকে শুরু হতে চলা সংসদের বিশেষ অধিবেশনে ফের সংবিধানের ১৩১তম সংশোধনী বিল পেশ করতে চলেছে কেন্দ্রীয় সরকার। এই বিলের লক্ষ্য লোকসভার আসনসংখ্যা বৃদ্ধি করে নতুন করে আসন পুনর্বিন্যাস বা ডিলিমিটেশন (Delimitation) প্রক্রিয়ার পথ প্রশস্ত করা। লোকসভা ও রাজ্য বিধানসভাগুলিতে মহিলাদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষণ কার্যকর করার সঙ্গেও এই পদক্ষেপের যোগ রয়েছে। এপ্রিলে বিরোধিতা করলেও কারা এবার এনডিএ-র হাত ধরল?

গত ১৭ এপ্রিল প্রথমবার এই বিল পাশ করানোর চেষ্টা ব্যর্থ হয়েছিল। লোকসভায় বিলের পক্ষে ২৯৮টি ভোট পড়েছিল। বিপক্ষে ভোট দিয়েছিলেন ২৩০ জন সাংসদ। সেদিন মোট ৫২৮ জন সাংসদ ভোটাভুটিতে অংশ নিয়েছিলেন। সংবিধান সংশোধনী বিল পাশ করাতে প্রয়োজন ছিল দুই-তৃতীয়াংশ অর্থাৎ ৩৫২টি ভোট। ফলে প্রয়োজনীয় সংখ্যার চেয়ে ৫৪টি ভোট কম পেয়েছিল NDA।

এখন কোথায় দাঁড়িয়ে কোন পক্ষ-

২০২৬ সালের নভেম্বর পর্যন্ত লোকসভায় সাংসদ সংখ্যা ৫৪০। তিনটি আসন খালি রয়েছে। সব সাংসদ ভোট দিলে বিলটি পাশ করানোর জন্য পক্ষে ৩৬০টি ভোট প্রয়োজন। বর্তমানে NDA-র সাংসদ সংখ্যা ৩২০। এপ্রিলে যা ছিল ২৯৩। এই সংখ্যা বেড়েছে তৃণমূল কংগ্রেসের ২০ জন বিদ্রোহী সাংসদ এবং শিবসেনা (UBT)-র ৯ জনের মধ্যে ৬ জন সাংসদের সমর্থনের কারণে।

তৃণমূলের বিদ্রোহী সাংসদরা এখন নিজেদের NCPI সাংসদ বলে দাবি করছেন। NDA-কে সমর্থনের কথা ঘোষণা করেছেন তাঁরা। তবে সরকারি নথিতে এই ২০ জন এখনও তৃণমূল কংগ্রেসের সাংসদ হিসেবেই রয়েছেন। NCPI-র সঙ্গে তাঁদের প্রস্তাবিত সংযুক্তির বিষয়টি স্পিকারের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। অন্যদিকে, শিবসেনা (UBT)-র ছয় সাংসদ শিবসেনায় যোগ দিয়েছেন। এপ্রিলে দুটি দলের এই ২৬ জন বিলের বিরোধিতায় ভোট দিয়েছিলেন।

আবার NDA-র বাইরে থাকা তিনটি দল এবার এই বিলকে সমর্থন করতে পারে। দলগুলি হল, ডিএমকে (২২), এনসিপি (এসপি) (৮) এবং ওয়াইএসআরসিপি (৪)। এই তিনটি দলই যদি NDA-কে সমর্থন করে, তা হলে লোকসভায় তাদের সর্বোচ্চ সমর্থন দাঁড়াবে ৩৫৪টি আসনে। আসনসংখ্যার হিসাবে লোকসভায় NDA-র ঘাটতি এপ্রিলে ৫৪টি ভোট থেকে কমে ৬-এ দাঁড়িয়েছে। তবে এদিন প্রধানমন্ত্রীর নেতৃত্বে বৈঠকের পর বিজেপি সূত্রের দাবি, প্রয়োজনীয় সংখ্যার চেয়ে বেশি সাংসদের সমর্থন রয়েছে তাদের সঙ্গে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *